নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান বিএনপির – আমির খসরু
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৭, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকার বা কোনো রাজনৈতিক দল সেটা নির্ধারণ করে না। তাই আমাদের একটু ধৈর্য ধরতে হবে।”
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে কৃষি, প্রাণীসম্পদ ও খেলাধুলা বিষয়ক পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ করে ফুটবলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল।
নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, “রমজানের আগে নির্বাচন নিয়ে একটি জাতীয় ঐক্যমত গড়ে উঠেছে। বিএনপি মনে করে এ বিষয়ে কোনো দ্বিমত নেই। লন্ডনের বৈঠকের পর জাতির মাঝে স্বস্তি ফিরেছে। আমরা সঠিক পথেই আছি। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে বলে বিশ্বাস করি।”
সরকার ও নির্বাচন কমিশনের যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের যোগাযোগ থাকবেই। এটা স্বাভাবিক রুটিন কাজ। তবে নির্বাচনের তারিখ ঠিক করার দায়িত্ব একান্তই ইসির। তাই আমাদের অপেক্ষা করতে হবে, নির্বাচন কমিশন সময়মতো ঘোষণা দেবে।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। কোনো অস্থিরতা জাতির জন্য মঙ্গলজনক নয়। আমরা ধৈর্য ধরছি, সবাইকেই ধৈর্য ধরতে হবে।”
ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, “আদালতের রায় হয়েছে, নির্বাচন কমিশনের অবস্থানও স্পষ্ট। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষা। আমরা আশা করি, সরকার আইনের শাসনে বিশ্বাস রাখবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির নেতৃত্বে গঠিত রাজনৈতিক ঐক্যমতের প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনা ও শান্তিপূর্ণ ধারার প্রতি দলের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

