ড. ইউনূসের উদ্বেগ: শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে মোদির নির্লিপ্ততা, ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১২, ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ঢাকার অনুরোধে কোনো সহায়তা করেননি। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তাকে ‘চুপ থাকতে’ না বলে ভারত একধরনের ‘দায় এড়ানোর কৌশল’ গ্রহণ করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
বুধবার (১১ জুন) লন্ডনের বিখ্যাত নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস-এ আয়োজিত সংলাপে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
“তার কথাবার্তায় জনগণ ক্ষুব্ধ হয়, তাকে চুপ থাকতে বলুন”
চ্যাথাম হাউসে দেওয়া বক্তব্যে ড. ইউনূস জানান, চলতি বছরের এপ্রিল মাসে ব্যাংককে বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি শেখ হাসিনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি তাকে (মোদি) বলি—আপনার তাকে আশ্রয় দেওয়ার বিষয়ে আমি জোর করতে পারি না, কিন্তু অনুরোধ করতে পারি তাকে চুপ থাকতে বলার জন্য। তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করছে।”
এর জবাবে মোদির মন্তব্য ছিল, “এটা সামাজিক যোগাযোগমাধ্যম, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না।” এই জবাবে হতাশা প্রকাশ করে ড. ইউনূস বলেন, “এটা ছিল বিস্ফোরক পরিস্থিতি, যা সোশ্যাল মিডিয়ার ঘাড়ে চাপিয়ে উপেক্ষা করা যায় না।”
“আইনানুগ প্রক্রিয়ায় ফেরত আনা হবে, প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে”
প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ ও ছাত্রদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে তলব করা হয়েছে। তিনি বলেন, “যদি তিনি সাড়া না দেন, তবে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সবকিছুই আন্তর্জাতিক আইনের আওতায় এবং স্বচ্ছ প্রক্রিয়ায় হবে।”
ভারতীয় গণমাধ্যমে ভুয়া সংবাদের অভিযোগ
ড. ইউনূস তার বক্তব্যে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু ভারতীয় মিডিয়ায় প্রতিনিয়ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেসব ভুয়া সংবাদ ছাপা হচ্ছে, তা সেই সম্পর্ককে বাধাগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “আমরা উদ্বিগ্ন যে এসব খবর ভারতের কোনো রাজনৈতিক মহলের নির্দেশেই প্রচারিত হচ্ছে। বিষয়টি বাংলাদেশ সরকারকে বারবার অস্বস্তিতে ফেলছে।”
প্রেক্ষাপট
উল্লেখ্য, শেখ হাসিনা শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ ত্যাগ করে গোপনে ভারতে চলে যান। বর্তমানে তিনি নয়াদিল্লির একটি সেফ হাউজে অবস্থান করছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।
ড. ইউনূসের বক্তব্য অনুযায়ী, ভারতের সহায়তা ছাড়া এই প্রক্রিয়া পূর্ণতা পাবে না। তবে ভারত এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ব্রিটিশ এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এই প্রসঙ্গে মোদির ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও সূত্রে জানা গেছে।
সূত্র: চ্যাথাম হাউস বক্তৃতা, টাইমস অব ইন্ডিয়া, ফার্স্টপোস্ট
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

