শ্রম ও নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে মার্কিন ভাইস মিনিস্টারের বৈঠক, শ্রমিক কল্যাণে জোরালো সহযোগিতার অঙ্গীকার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১১, ২০২৫
বাংলাদেশে কর্মরত প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমিকের জন্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার (১০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কেইথ সাউন্ডারলিং। উপদেষ্টা জানান, দেশের মোট শ্রমশক্তির মাত্র ১৫ শতাংশ ফরমাল সেক্টরে থাকলেও বাকিরা ইনফরমাল খাতে কাজ করেন। তাই অন্তর্বর্তীকালীন সরকার সব সেক্টরের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন ছুটি এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে দু’দেশের মধ্যে শ্রম সহযোগিতা আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় তৈরি পোশাক (RMG), নির্মাণ ও জাহাজভাঙা শিল্পে কর্মপরিবেশের উন্নয়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রম আইন সংস্কার এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় উঠে আসে। শ্রম উপদেষ্টা বৈঠকে জানান, বাংলাদেশ সরকার শ্রম সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ, শ্রম পরিদর্শন ব্যবস্থাকে শক্তিশালীকরণ এবং শ্রম আইন দ্রুত সংশোধনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলো যদি শ্রমিক কল্যাণ তহবিলে বিধি অনুযায়ী লভ্যাংশের অংশ জমা না দেয়, তবে তাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে সরকার আরএমজি, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সকল শিল্পখাতে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উপদেষ্টা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ তরুণ, যাদের জন্য আইসিটি খাত বিশাল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে। বর্তমানে অনলাইন জব ও ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ বিশ্বের মধ্যে ভারতের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ খাতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
বৈঠকে মার্কিন ভাইস মিনিস্টার কেইথ সাউন্ডারলিং বাংলাদেশের শ্রম খাতে ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির আগ্রহ জানান। বৈঠক শেষে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শ্রম সহযোগিতা আরও গভীর হবে। এটি বাংলাদেশের শ্রমিকদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান (এনডিসি, পিএসসি) এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।
এই বিভাগের আরও খবর
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

