সৎ নেতৃত্ব এলে পাঁচ বছরেই দেশ বদলে যাবে: ডা. শফিকুর রহমান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৮, ২০২৫
কুলাউড়া, মৌলভীবাজার | ৮ জুন ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের পূর্বশর্ত। তিনি বলেন, “সৎ নেতৃত্ব এলে ইনশাআল্লাহ পাঁচ বছরেই দেশ বদলে যাবে। শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় একটি সুন্দর নির্বাচন অপরিহার্য।”
রবিবার (৮ জুন) কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিক বলেন, “আমরা কোনো প্রতিহিংসার সমাজ চাই না। আমি নিজে এই উপজেলার সন্তান, আমার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের ভিত্তিহীন মামলা দায়েরের চেষ্টা হয়েছিল। কুলাউড়ার মানুষ এসব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে—এটা আমি কখনো ভুলবো না।”
তিনি বলেন, যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে প্রতিশোধ নয়, আমরা চাই ন্যায়ভিত্তিক মানবিক সমাজ।
দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, “দেশের বিদ্যমান সম্পদই যথেষ্ট। সুশিক্ষা ও নৈতিকতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুললে জাতিকে বদলে দেওয়া সম্ভব।” তিনি বলেন, “ট্যাক্সদাতাদের অর্থেই সরকার চলে, সেই টাকায় গড়ে ওঠা প্রতিটি প্রতিষ্ঠানে দেশের ১৮ কোটি মানুষের শ্রম ও ঘাম মিশে আছে—এই চেতনা প্রতিষ্ঠা করতে পারলেই ঘুষ-দুর্নীতি কমবে।”
মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা দেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামির আলী, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল কুদ্দুস, পল্টন থানা আমীর শাহীন আহমদ খান, পৌর আমীর হাফেজ তাজুল ইসলামসহ অনেকে।
সভায় আরও বক্তব্য দেন এডভোকেট ছালিক আহমদ চৌধুরী, আনিসুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মো. মাসুক উদ্দিন, এডভোকেট রবিউল ইসলাম, এনামুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

