তাসরিফ লঞ্চের রুট পাল্টে যাত্রীদের সঙ্গে প্রতারণা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৬, ২০২৫
মনপুরা-হাতিয়া যাত্রায় বিড়ম্বনা, অভিযোগে সাড়া দেয়নি কর্তৃপক্ষ –
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে যাত্রীদের সঙ্গে চরম প্রতারণা করেছে এমভি তাসরিফ-১ লঞ্চ কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঢাকা থেকে মনপুরা ও হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, যাত্রীদের সারারাত অপেক্ষায় রেখে সকালে তারা ঘোষণা দেয়, লঞ্চটি ভিন্ন রুটে চরফ্যাশন যাবে। এতে করে শত শত যাত্রীর ঈদযাত্রা ভেঙে পড়ে।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় তাসরিফ-১ লঞ্চটি সদরঘাট থেকে মনপুরা-হাতিয়ার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। এই অনুযায়ী যাত্রীরা দূরদূরান্ত থেকে এসে সদরঘাটে হাজির হন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও লঞ্চটি ঘাটে ভিড়েনি। রাত সাড়ে ৮টায় জানানো হয়, শুক্রবার সকাল সকাল লঞ্চটি ছেড়ে যাবে। যাত্রীরা টার্মিনালেই রাত কাটান।
কিন্তু ভোরে হঠাৎ করেই আবার ঘোষণা আসে—লঞ্চটি মনপুরা বা হাতিয়া নয়, বরং চরফ্যাশন যাবে। এতে হতবাক হয়ে পড়েন শতাধিক যাত্রী।
আশুলিয়া থেকে আসা যাত্রী রানা জানান, তিনি দুই সপ্তাহ আগে কেবিন বুক করেছিলেন। তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে দুপুর ৩টায় ঘাটে আসেন। কিন্তু নির্ধারিত সময়ে লঞ্চ না আসায় সারারাত অপেক্ষা করেন। রাতেও লঞ্চ ঘাটে না আসায় পরিবার নিয়ে টার্মিনালেই রাত কাটাতে হয়। ভোরে জানতে পারেন—রুট বদলানো হয়েছে।
ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেছেন, এটি নতুন ঘটনা নয়। এর আগেও ঈদে তাসরিফ লঞ্চ এ ধরনের কৌশলে রুট বদলে যাত্রীদের হয়রানি করেছে।
গাজীপুর থেকে আগত এক নারী গার্মেন্টকর্মী জানান, “চরম কষ্ট করে এসেছি ঘাটে। রাতে আর কোনো লঞ্চ পাইনি। ভেবেছিলাম অন্তত সকালেই যেতে পারব। এখন জানাচ্ছে—লঞ্চ মনপুরা যাবে না!”
এ বিষয়ে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের জানালেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি বলে যাত্রীদের অভিযোগ।
লঞ্চের কেবিন সুপারভাইজার আরিফ তালুকদার প্রথমে জানান, ইঞ্জিন সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। পরে আবার জানান, লঞ্চটি চরফ্যাশনে যাবে এবং তা মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর তিনি সাংবাদিকের ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ট্রাফিক) মো. মোবারক বলেন, “নৌ পুলিশ রাত ৮টার দিকে বিষয়টি জানায়। তখন জানতে চাইলে তারা বলেছে ইঞ্জিন সমস্যা হয়েছে। রাতেই যাত্রীদের ফারহান লঞ্চে করে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু যদি পরে রুট বদলায়, সেটা দুঃখজনক।”
তিনি আরও বলেন, “যদি যাত্রীরা লিখিত অভিযোগ দেন বা আমরা যথাযথ প্রমাণ পাই, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান
বারবার যাত্রীদের হয়রানি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে তাসরিফ লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা—যাতে করে ভবিষ্যতে আর কেউ এমন হয়রানির শিকার না হন।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

