এটিএম বুথে বিড়ম্বনা: ঈদের ছুটিতে নগদ অর্থ সঙ্কটে ভোগান্তিতে গ্রাহকরা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৬, ২০২৫
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাংক ছুটির মধ্যেই ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উৎসাহ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এটিএম বুথে নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগাম নির্দেশনাও দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে বাস্তবচিত্রে দেখা যাচ্ছে, ঈদের ছুটি শুরু হতেই রাজধানীর অনেক এটিএম বুথে নগদ অর্থ সঙ্কট দেখা দিয়েছে। ব্যাংকের ভিন্ন কার্ডধারীরা টাকা তুলতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
ঈদের কেনাকাটার জন্য টাকা তুলতে গিয়ে একাধিক বুথ ঘুরেও অর্থ না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। মিরপুর ১, ২ এবং ১০ নম্বর সেকশনের বিভিন্ন বুথে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা যায়। গ্রাহকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই টাকা উত্তোলনে সমস্যার শুরু।
মিরপুর এলাকার ভুক্তভোগী মো. আলমগীর হোসেন জানান, “আমি ডাচ্-বাংলা ব্যাংকের কয়েকটি বুথে চেষ্টা করেও টাকা তুলতে পারিনি। এক বুথ থেকে আরেক বুথে গিয়েও একই অবস্থা। অনেকে বুথের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরেছেন।”
মোহাম্মদ তারেক সাইফুল্লাহ নামে আরেকজন জানান, “পল্লবী স্টান হাউজিং সোসাইটি এলাকায় বুথে ঢুকে দেখি মেশিনে ‘আউট অফ ক্যাশ’ লেখা। বাইরে প্রচুর ভিড়, ভেতরে হতাশা।”
এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঈদ ছুটির মাঝে শুধুমাত্র পশুর হাটসংলগ্ন এলাকাগুলোর কিছু ব্যাংক শাখা সীমিত আকারে খোলা রাখা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি পশুর হাট ও চট্টগ্রামের একটি হাটসংলগ্ন শাখা ঈদের আগের রাত পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত ৩ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এমএফএস, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম, পয়েন্ট অব সেলস (PoS), কিউআর কোড ও অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাগুলো ঈদের সময়েও সচল রাখার নির্দেশ দিয়েছিল।
তবে বাস্তবে কিছু ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ ও আন্তঃব্যাংক লেনদেন সীমাবদ্ধতায় তা বাস্তবায়নে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় এই সঙ্কট দেখা দিতে পারে।
ব্যাংক ব্যবস্থাপনায় আরও সমন্বয় ও পূর্বপ্রস্তুতি থাকলে ঈদকেন্দ্রিক এমন ভোগান্তি এড়ানো যেত বলে মত দিয়েছেন গ্রাহকরা।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

