ভারত পুশইন কৌশলে অস্থিরতা তৈরি করতে চায়: কাদের গনি চৌধুরী
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৩, ২০২৫
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে পরিকল্পিতভাবে বাংলাভাষী ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। তিনি বলেন, একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে নাগরিকদের ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার ও আইন লঙ্ঘনের সামিল।
মঙ্গলবার রাজধানীতে ‘সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘অবৈধ পুশইন ও সার্বভৌমত্ববিরোধী করিডোর প্রদান বন্ধের দাবি’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন বিচারপতি আবদুস সালাম মামুন। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান, কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মফিজুর রহমান, অধ্যাপক এম শাহজান সাজু ও ড. নাসির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা আল ইযায।
কাদের গনি বলেন, সীমান্তে বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠক হলেও কার্যকর কোনো অগ্রগতি নেই। বরং চোরাপথে কিংবা সীমান্ত রক্ষীদের অগোচরে অব্যাহতভাবে পুশইন চালিয়ে যাচ্ছে ভারত। বিজিবি বারবার প্রতিবাদ জানালেও তা আমলে নিচ্ছে না ভারত সরকার। এই ধরনের কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলা চালিয়ে জাতীয় পতাকা অবমাননা ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ ঘটনাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ ও ‘চরম মাত্রার উসকানি’ হিসেবে আখ্যায়িত করেন।
বিএফইউজে মহাসচিব বলেন, অতীতে ২০০২-০৩ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় থাকাকালে এই ধরনের পুশইনের নজির ছিল। পরবর্তীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন তা বন্ধ হয়। তবে সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ফের ভারত পুশইন শুরু করেছে।
তিনি আরও বলেন, যেকোনো নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে অনুপ্রবেশ করে, তবে তাকে ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কিন্তু ভারত সেই প্রক্রিয়া অনুসরণ না করে একতরফাভাবে জোর করে মানুষ ঠেলে দিচ্ছে। এ ছাড়া সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্র সরবরাহের মাধ্যমে ভারত বাংলাদেশে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরির পথ নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ সময় তিনি ভারতের গণমাধ্যমের ভূমিকারও কড়া সমালোচনা করে বলেন, বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর সংখ্যালঘু নির্যাতনের নামে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করছে তারা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর’ প্রস্তাবের তীব্র সমালোচনা করে কাদের গনি বলেন, “এ ধরনের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।”
আলোচনায় বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, “সীমান্তে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসেছে। পুশইনের জবাব হবে ‘পুশব্যাক’। এ বিষয়ে কূটনৈতিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
প্রফেসর ড. সুকোমল বড়ুয়া বলেন, “আইনবহির্ভূতভাবে পুশইন চালিয়ে যাচ্ছে ভারত, যা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সম্পর্কের বিরোধী। শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে ভারতকে এই কার্যক্রম থেকে সরে আসতে হবে।”
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

