কালোটাকা সাদা করার সুযোগ বহাল, করের হার বাড়ল
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৩, ২০২৫
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অ্যাপার্টমেন্ট ও ভবন নির্মাণের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল রাখা হয়েছে। সোমবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। তবে এ সুবিধা নিতে হলে আগের তুলনায় বেশি কর পরিশোধ করতে হবে।
নির্ধারিত হারে কর পরিশোধ করলেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ধরে নেবে—আয়করদাতা তাঁর টাকার উৎস যথাযথভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ, আলাদা করে আয় উৎসের তথ্য দিতে হবে না। এই কর হার এলাকাভেদে এবং ফ্ল্যাট বা ভবনের আয়তনের ওপর নির্ভর করে ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে।
ঢাকার গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল ও দিলকুশা এলাকায় ২,০০০ বর্গফুটের বেশি আয়তনের অ্যাপার্টমেন্ট বা ভবনের ক্ষেত্রে প্রতি বর্গফুটে কর নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। একই এলাকায় ২,০০০ বর্গফুটের কম আয়তনের জন্য প্রতি বর্গফুটে কর ১,৮০০ টাকা। ধানমণ্ডি, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, সেগুনবাগিচা, ওয়ারী, সিদ্ধেশ্বরী, ঢাকা ক্যান্টনমেন্ট, চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় বড় আয়তনের জন্য প্রতি বর্গফুটে ১,৮০০ টাকা এবং ছোট আয়তনের জন্য ১,৫০০ টাকা কর প্রস্তাব করা হয়েছে।
উল্লিখিত এলাকা ছাড়া অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ১,৫০০ বর্গফুটের বেশি ফ্ল্যাট বা ভবনের ক্ষেত্রে কর হবে প্রতি বর্গফুটে ৭০০ টাকা এবং ১,৫০০ বর্গফুট বা কম হলে ৬০০ টাকা। জেলা সদর পৌরসভায় বড় আয়তনের জন্য ৩০০ টাকা ও ছোট আয়তনের জন্য ২৫০ টাকা এবং দেশের অন্যান্য এলাকায় বড় আয়তনের জন্য ১৫০ টাকা ও ছোট আয়তনের জন্য প্রতি বর্গফুটে ১০০ টাকা কর ধার্য করা হয়েছে।
এছাড়া, ভবন নির্মাণের ক্ষেত্রেও এলাকাভেদে প্রতি বর্গফুটে ৫০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত কর দেওয়ার শর্তে কালোটাকা সাদা করা যাবে। অর্থাৎ, শুধু ফ্ল্যাট বা রেডিমেড অ্যাপার্টমেন্ট নয়—নিজস্ব জমিতে ভবন নির্মাণ করেও অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে।
তবে এই সুবিধা শর্তসাপেক্ষ। অর্থের উৎস যদি কোনো বৈধ উৎস না হয় বা সেটি কোনো অপরাধমূলক কার্যক্রম থেকে অর্জিত হয়, তাহলে তা এ সুযোগের আওতায় বৈধ করা যাবে না বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।
এর আগেও বিভিন্ন সময় কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে এই সুযোগ বারবার দেওয়া হলেও গত বছরের ২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এসে এই সুবিধা বাতিল করেছিল। এবার সেই সুবিধাই নতুন করহারসহ আবার চালু করা হলো।
অর্থনীতিবিদদের বড় একটি অংশ বরাবরই কালোটাকা বৈধ করার এই প্রক্রিয়াকে নৈতিকভাবে দুর্বল, সৎ করদাতাদের প্রতি বৈষম্যমূলক এবং দুর্নীতিকে উৎসাহিতকারী বলে অভিহিত করে আসছেন। এনবিআরের তথ্যমতে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার কোটি টাকা কালো অর্থ এই পদ্ধতিতে সাদা করা হয়েছে।
২০০৭-০৮ অর্থবছর থেকে প্রায় সব সরকারই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিয়ে এসেছে। তবে ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি নেতৃত্বাধীন সরকার এই সুবিধা দেয়নি। ২০২২-২৩ অর্থবছরে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ দিলেও কেউ সেই সুযোগ নেয়নি। অথচ পরের বছরেই আবার ঢালাওভাবে কালোটাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, শুধু রাজস্ব বাড়ানো নয়, বরং করব্যবস্থার ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের অগ্রাধিকার। বারবার কালোটাকা বৈধ করার সুযোগ দিলে সৎ করদাতাদের মধ্যে হতাশা তৈরি হয় এবং দেশের অর্থনৈতিক নীতির প্রতি আস্থার সংকট দেখা দেয়।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

