বাংলাদেশকে বাইপাস করে ‘সেভেন সিস্টার্স’ সংযোগে ভারতের নতুন মহাসড়ক প্রকল্প
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতার পরিপ্রেক্ষিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো—যাদের একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়—তাদের সঙ্গে মূল ভূখণ্ডের বিকল্প সংযোগ প্রতিষ্ঠায় বড় ধরনের কৌশলগত উদ্যোগ নিয়েছে দিল্লি। এবার বাংলাদেশকে বাদ দিয়ে মিয়ানমার হয়ে সমুদ্র ও সড়কপথে নতুন করিডর গড়ে তোলা হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড (NHIDCL)-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিমি দীর্ঘ চার লেনবিশিষ্ট মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সড়ক এনএইচ-৬ মহাসড়কের সম্প্রসারণ হিসেবে কাজ করবে এবং মূলত সেভেন সিস্টার্সে দ্রুত ও নিরাপদ পণ্য ও যাত্রী পরিবহনের জন্য বিকল্প করিডর হিসেবে ব্যবহৃত হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে ইতোমধ্যেই মিয়ানমারে বাস্তবায়নাধীন কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট ভারতের সমুদ্রবন্দরগুলোর (বিশেষ করে কলকাতা ও বিশাখাপত্তনম) সঙ্গে রাখাইনের সিত্তে বন্দর এবং সেখান থেকে মিজোরাম পর্যন্ত সড়কপথে সংযোগ স্থাপন করেছে। নতুন শিলং–শিলচর মহাসড়ক এই করিডরকে আরও বিস্তৃত করবে এবং জোরিনপুই থেকে লংলাই হয়ে আইজল পর্যন্ত পৌঁছে দেবে।
এই প্রকল্পের মাধ্যমে ভারত সরাসরি উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পাঠাতে পারবে বাংলাদেশকে সম্পূর্ণ বাইপাস করে। ভারতের এক কর্মকর্তা বলেন, “এটি শুধু উচ্চগতির করিডর নয়, বরং একটি কৌশলগত জবাব। বাংলাদেশ এখন আর নির্ভরযোগ্য প্রবেশদ্বার নয়।”
এই সড়ক প্রকল্প বাস্তবায়িত হবে হাইব্রিড অ্যানুইটি মোডে (HAM)—যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) একটি ধরন। এতে থাকছে ১৯টি বড় সেতু, ১৫৩টি ছোট সেতু, ৩২৬টি কালভার্ট, ২২টি আন্ডারপাস, ২৬টি ওভারপাস এবং ৩৪টি ভায়াডাক্ট। জটিল ভূপ্রকৃতির কারণে প্রকল্পে রক অ্যাংকর, হাই-স্ট্রেন্থ ওয়্যার মেশ, ইনক্লাইনোমিটার, পাইজোমিটার, রেইন গেজ এবং জিওফোনের মতো প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ ৮ ঘণ্টা থেকে কমে প্রায় ৫ ঘণ্টায় নেমে আসবে। এতে সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের বাণিজ্যিক সংযোগ দ্রুততর হবে।
এদিকে বাংলাদেশের ভেতর দিয়ে সংযোগ স্থাপনের ভারতীয় প্রকল্পগুলো বর্তমানে ঝুলে আছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনটি নির্মাণাধীন প্রকল্প বন্ধ হয়েছে এবং পাঁচটির জরিপ থেমে গেছে। মোট ব্যয় আনুমানিক ৫,০০০ কোটি রুপির বেশি। সেইসঙ্গে ভারত এখন ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প করিডর স্থাপনের চিন্তাও করছে। এসব নতুন পরিকল্পনার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আরও সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি রুপি।
বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি-ঢাকার কূটনৈতিক উষ্ণতা কমে গেছে। বিশেষ করে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরপথে ভারতকে প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তের পর ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ নতুন করে পুনঃসংজ্ঞায়িত হচ্ছে।
তবে দ্বিপাক্ষিক সম্পর্কের এমন উত্তরণ সত্ত্বেও ২০২৪ সালে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন মার্কিন ডলার, যা স্পষ্ট করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তা সত্ত্বেও রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাজনিত উদ্বেগ ভারতের এই প্রকল্পগুলোর পেছনে একটি বড় চালিকাশে রূপ নিয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
