গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে জাতীয় সনদে রূপ দিতে চায় ঐকমত্য কমিশন: অধ্যাপক আলী রীয়াজ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা আমরা একটি সুনির্দিষ্ট রূপ দিতে চাই। এই ঐক্যপ্রচেষ্টাকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই, যা ভবিষ্যতে সকল রাজনৈতিক দল বাস্তবায়নে ভূমিকা রাখবে।”
বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা জনগণের দীর্ঘদিনের সংগ্রামের ফল। এই গণ-অভ্যুত্থান কেবল ক্ষোভ নয়, বরং একটি নতুন রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশাও সামনে এনেছে। বারবার ফ্যাসিবাদের উত্থান জনগণ চায় না। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সকলের সমানাধিকার, নাগরিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে।”
আলোচনায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
কমিশনের সহ-সভাপতি জানান, “সংস্কার কমিশনগুলোর সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে একটি বৃহত্তর ঐকমত্য গড়ে তোলার কাজ করছে কমিশন। এই দায়িত্ব শুধু কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোকেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।”
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষ থেকে সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। এতে আরও ছিলেন সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নিখিল দাশ, জনার্দন দত্ত নানটু, প্রকৌশলী শম্পা বসু, ডা. মনীষা চক্রবর্ত্তী, জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, আবু নাঈম খান বিপ্লব এবং রাহাত আহম্মেদ।
আলোচনায় রাজনৈতিক সংস্কার, মানবাধিকার, নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এমন ধারাবাহিক সংলাপ অব্যাহত থাকবে বলেও সভায় জানানো হয়।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

