লোহাগাড়া থানা কর্তৃক ৫টি গরু ও অস্ত্র-গুলি উদ্ধারসহ ২জন আসামী গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ৭, ২০২৫
৬.৫.২৫ খ্রিঃ রাত ০৩.৩০ ঘটিকার সময় হতে লোহাগাড়া থানাধীন চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বনকর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে সংবাদ পাওয়া যায় যে, কতিপয় চোর গরু চুরি করে পিকআপ যোগে চকরিয়া হয়ে চট্টগ্রামের অভিমুখে রওয়ানা করেছে।
তাৎক্ষনিক ঊর্ধ্বতনাও কর্তৃপক্ষের নির্দেশে সংগীয় ফোর্সসহএস আই মো শরিফুল ইসলাম পিপিএম বার মহাসড়কে চেকপোস্টে যানবাহন তল্লাশি আরম্ভ করে।
তল্লাশিকালে রাত ০৪:১০ ঘটিকার সময় চকরিয়া হতে চট্টগ্রাম অভিমুখে যাওয়া একটি পিকআপ গাড়ীর গতিবিধি সন্দেহজনক হলে গাড়ীটি থামানোর জন্য সংকেত দেয়।
গাড়ীটি চেকপোষ্টের নিকটবর্তী হলে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে গাড়ীর পিছনের ট্রলিতে থাকা ৪/৫জন ডাকাত পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে এবং উক্ত গাড়ীর চালক না থামিয়ে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে চট্টগ্রামের দিকে নিয়ে যেতে থাকে।
উক্ত গাড়ীতে টর্চলাইটের আলোতে পরিবহনরতে চোরাই গরুগুলো দেখতে পাওয়া যায়। ডাকাত দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পিছু যাওয়া করা হয়।
ডাকাত দলের গাড়িটি চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউপিস্থ কাঞ্চনাবাদ বাদামতল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুমান ২০০ গজ পূর্ব পাশে গেলে সেখানো দোহাজারী হাইওয়ে থানার কর্তব্যরত পুলিশ সদস্যগণ গাড়িটি আটকানোর জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ডাকাতদল ঘটনাস্থলে গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ করে পুনরায় গুলি ছুড়ে দিক বেদিকে পালিয়ে যেতে থাকে।
পালিয়ে যাওয়ার প্রাক্কালে স্থানীয় জনগনের সহায়তায় উক্ত ডাকাত দলের সদস্য ০১। আব্দুস সবুর (৪০) এবং ০২। মহি উদ্দিন (৩৭) দ্বয়কে আটক করিতে সক্ষম হয়।
আভিযানিক দলের পুলিশ সদস্য ও স্থানীয় জনগনের সহায়তায় ধৃত আসামীদর নিকট হতে ক) ৫(পাঁচ) টি বিভিন্ন প্রজাতির গরু যার মোট মূল্য অনুমান-৪ লক্ষ টাকা
খ) একটি দেশীয় তৈরি এল.জি (আগ্নেয়াস্ত্র) এবং ২ রাউন্ড ১২বোর লিডবল (শীষা) লাল রংরয়র কার্তুজ।গ) ২ রাউন্ড ১২ বোর লিডবল (শীষা) কার্তুজ। ঘ) একটি টাটা নীল রংয়ের সিঙ্গেল কেবিন পিকআপ যার মূল্য অনুমান-৮ লক্ষ টাকা ৫:৩০ ঘটিকার সময় জব্দ করত: নিজ হেফাজতে গ্রহণ করে।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা এজাহারে বর্ণিত উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং সাক্ষীদের সম্মুখে স্বীকার করে যে, তাদের সাথে থাকা পলাতক আসামীগন সহ চট্টগ্রাম জেলাধীন বাঁশখালী থানা এলাকার পুইছড়ি হতে সংঘবদ্ধভাবে রাত্রীকালীন সময়ে উপরোক্ত বর্ণিত গরুগুলো লুণ্ঠন করে চট্টগ্রামের উদ্দেশ্যে গমন করছিল।
তারা আরোও জানায় যে, চট্টগ্রাম জেলা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাত্রীকালে অস্ত্রের মুখে জিম্মি করে চুরি ও ডাকাতি সংঘটন করে।
আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনা জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…
