নারায়ণগঞ্জ রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে
- প্রান্তকাল ডেস্ক
- মে ৫, ২০২৫
নারায়ণগঞ্জ রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২)।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কবির আর রোববার দিবাগত রাত ৩টায় হান্নান মারা যান।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, কবিরের শরীরের ৫৩ আর হান্নানের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সাথে তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই দুজন মারা গেছেন। এই ঘটনায় সাইফুল ইসলাম নামে একজন ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এরআগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রুপগঞ্জ কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ হন, কারখানটির নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২), একাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০) ও মধু (২৩)
ঘটনার দিন দগ্ধ সাইফুলের বাবা ফারুক আহমেদ জানান, মঞ্জু টেক্সটাইল মিলে অ্যাকাউন্ট অফিসার তার ছেলে। প্রায় দেড় বছর যাবত সেখানে কাজ করেন সাইফুল। মে দিবসে সব কারখানা বন্ধ থাকলেও ওই কারখানাটি খোলা ছিল। সেদিন সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় গিয়েছিলেন সাইফুল।
ছেলের বরাত দিয়ে তিনি আরও জানান, সকালে কারখানায় গিয়ে গেট দিয়ে ঢোকার সময় গ্যাসের প্রকট গন্ধ পান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে বিস্ফোরণ হয়। এতে সাইফুলসহ আশপাশে থাকা আরও তিনজন দগ্ধ হন। তখন কারখানার কর্মচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
এই বিভাগের আরও খবর
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…
