মানুষের কথায় ‘সাড়া’ দেয় গাছ, পাঠায় সংকেতও
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩, ২০২৫
এ প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থাটি বোঝার মাধ্যমে এমন উদ্ভিদের বিকাশের দ্বার খুলে যেতে পারে, যেখানে মানুষের সঙ্গে ‘কথা বলতে’ পারে গাছ, দিতে পারে সাড়াও।
কল্পনা করা যায় এমন এক অবস্থা, যেখানে উদ্ভিদ বা গাছ কৃষককে সতর্ক করে বলছে, তার পানি দরকার বা সামনের শুষ্ক আবহাওয়ার কারণে তার জন্য আগে থেকে যথেষ্ট পরিমাণ পানি প্রস্তুত রাখা জরুরী? এর জন্য গাছ সংকেতও পাঠাবে?
বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও উদ্ভিদের সঙ্গে এমন দ্বিমুখী যোগাযোগকে বাস্তবে পরিণত করার দিকে বড় এক পদক্ষেপ হিসেবে দেখছেন ‘সেন্টার ফর রিসার্চ অন প্রোগ্রামেবল প্ল্যান্ট সিস্টেমস’ বা সিআরওপিপিএস-এর গবেষকরা।
এ নতুন গবেষণায় এমন এক রহস্য সমাধানের দাবি করেছেন বিজ্ঞানীরা, যা এক শতাব্দীরও বেশি সময় ধরে তাদের বিভ্রান্ত করে রেখেছে তাদের। সেই প্রশ্ন হলো, গাছপালা যখন চাপের মধ্যে থাকে তখন কীভাবে এরা নিজেদের ভেতরে সংকেত পাঠায়?
এই প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থাটি বোঝার মাধ্যমে এমন উদ্ভিদের বিকাশের দ্বার খুলে যেতে পারে, যেখানে মানুষের সঙ্গে ‘কথা বলতে’ পারে গাছ, এমনকি নির্দেশাবলীর প্রতি সাড়াও দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
গবেষকরা বলছেন, এর মূল চাবিকাঠি হচ্ছে ‘অন্তর্মুখী চাপ’, যা গাছপালাকে শুকনো অবস্থায়ও এদের কাণ্ড, শিকড় ও পাতার ভেতরে পানি ধরে রাখতে সাহায্য করে। যখন একটি গাছ চাপ অনুভব করে বিশেষ করে পোকামাকড়ের কামড়ে আহত বা খরার মুখে পড়া তখন এদের এই সূক্ষ্ম চাপের ভারসাম্য বদলে যায়।
এসব পরিবর্তনের ফলে উদ্ভিদের ভেতরের তরল পদার্থ চলাচল করে, যা যান্ত্রিক ও রাসায়নিক উভয় সংকেত বহন করে। আর এ বিষয়টি উদ্ভিদের অন্যান্য অংশকে পদক্ষেপ নিতে ও ভারসাম্য ফিরিয়ে আনতে সতর্ক করে।
এ গবেষণার প্রধান গবেষক ও সিআরওপিপিএস-এর পোস্টডক্টরাল সহযোগী ও ‘শ্মিট সায়েন্স ফেলো’ ভেসনা বাচেভা বলেছেন, “উদ্ভিদের মধ্যে যোগাযোগ কীভাবে ঘটে সে সম্পর্কে একটি মৌলিক ধারণা তৈরির চেষ্টা করছি আমরা।”
‘কর্নেল ইউনিভার্সিটি’র অধ্যাপক আবে স্ট্রোক ও মার্গারেট ফ্রাঙ্কের সঙ্গে উদ্ভিদের ভাস্কুলার সিস্টেমের মধ্য দিয়ে এদের বিভিন্ন স্ট্রেস সিগন্যাল কীভাবে চলাচল করে তা উন্মোচনের জন্য কাজ করেছেন গবেষক বাচেভা। ভাস্কুলার সিস্টেম মূলত গাছের ক্ষুদ্র আকারের টিউবের নেটওয়ার্ক, যার সাহায্যে পানি ও পুষ্টি পরিবহন করে এরা।
উদ্ভিদ অভ্যন্তরীণভাবে যোগাযোগ করতে পারে এই ধারণাটি একশ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। কিছু বিজ্ঞানীর অনুমান, উদ্ভিদ বার্তা পাঠানোর জন্য হরমোন বা রাসায়নিক উপাদান ব্যবহার করে। আবার অন্য বিজ্ঞানীদের অনুমান ছিল, এজন্য কোনো যান্ত্রিক শক্তি কাজ করছে।
নতুন গবেষণায় উঠে এসেছে, এ দুটি কারণই হতে পারে। গাছের অভ্যন্তরীণ চাপের বিভিন্ন পরিবর্তন রাসায়নিক সংকেত বহন করে এমন পানি প্রবাহ চালু করতে পারে। অন্যদিকে চাপের পরিবর্তন গাছের বিভিন্ন সেন্সরকেও সচল করতে পারে, যা বিভিন্ন ক্যালসিয়াম আয়নের মতো পদার্থ নির্গত করে, যা পরে উদ্ভিদের বিভিন্ন প্রতিরক্ষা প্রতিক্রিয়াকে সক্রিয় করে তোলে।
উদাহরণ হিসাবে বলা যায়, যখন কোনও শুঁয়োপোকা পাতায় কামড় দেয় তখন গাছের চাপের পরিবর্তনটি এমন রাসায়নিক বহন করতে পারে, যা এর বাকি অংশকে একটি তিক্ত অ্যাসিড তৈরি করতে বলে এবং এর মাধ্যমে গাছ পোকামাকড়ের আক্রমণ থেকে নিজেকে ঠেকায়। একইভাবে চাপের ফলে তৈরি বিভিন্ন ক্যালসিয়াম সংকেত গাছের জিনের কার্যকলাপে পরিবর্তন আনতে পারে, যা উদ্ভিদের প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করে।
অধ্যাপক স্ট্রোক বলেছেন, “আমরা জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, প্রকৌশল ও কৃষিকাজকে একসঙ্গে করে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করছি। এই আবিষ্কার সত্যিকার অর্থে কৃষির ভবিষ্যৎকে বদলে দিতে পারে।”
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এ।
এই বিভাগের আরও খবর
ইউক্রেন কিভাবে বিশ্বের অন্যতম ডিজিটাল দেশ হয়ে উঠলো
রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের দিনে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি,…
চাঁদের গা ঘেঁষে মহাজাগতিক হুমকি: ধেয়ে এলো ‘সিটি কিলার’ গ্রহাণু
চলতি জুনে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের নজর ছিল এক মহাজাগতিক…
কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষকে ছাড়িয়ে যাচ্ছে মেশিন?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এক সময় ছিল কেবল…
বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক
স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংক এখন…
এআই চিপ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন মোড়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

