কাইপার ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করল অ্যামাজন
- প্রান্তকাল ডেস্ক
- মে ৩, ২০২৫
ছয় বছর আগে ‘প্রজেক্ট কাইপার’ নামে পৃথিবীর নিম্ন কক্ষপথে ইন্টারনেট-বিমিং স্যাটেলাইটের একটি গুচ্ছ তৈরির পরিকল্পনার কথা প্রথম বলেছিল অ্যামাজন।
দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ার কারণে আগে ব্যর্থ হয়েছিল প্রথম প্রচেষ্টা। এবার কাইপার ইন্টারনেট স্যাটেলাইটের প্রথম ব্যাচ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে অ্যামাজন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টার কিছু পরে ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন’ বা ইউএলএ-এর লঞ্চপ্যাড থেকে অ্যামাজন ২৭টি কাইপার স্যাটেলাইট বহনকারী ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স’ রকেট উৎক্ষেপণ করেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিবি।
ইউএলএ-এর সিস্টেম ইঞ্জিনিয়ার কালেব ওয়েইস লঞ্চের পর এক লাইভস্ট্রিমে বলেছেন, “আমরা ঝামেলাহীন ও দারুণভাবে রকেটটি উৎক্ষেপণ করেছি। সুন্দর আবহাওয়া ও ভালোভাবে উৎক্ষেপণের মাধ্যমে অ্যাটলাস ভি এই ২৭টি কাইপার স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পেরেছে। যার মাধ্যমে ইন্টারনেট সংযোগের এই নতুন যুগের সূচনা করতে পৃথিবীর কক্ষপথে রয়েছে এরা।”
এসব স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার ওপরে রকেট থেকে আলাদা হয়েছে। অ্যামাজন বলেছে, স্বাধীনভাবে চলতে ও পৃথিবীপৃষ্ঠে থাকা তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এসব স্যাটেলাইট।
ছয় বছর আগে ‘প্রজেক্ট কাইপার’ নামে পৃথিবীর নিম্ন কক্ষপথে ইন্টারনেট-বিমিং স্যাটেলাইটের একটি গুচ্ছ তৈরির পরিকল্পনার কথা প্রথম বলেছিল অ্যামাজন।
এ পরিষেবাটি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। বর্তমানে বাজারে আধিপত্য বিস্তার করার পাশাপাশি পৃথিবীর কক্ষপথে ৮ হাজার স্যাটেলাইট রয়েছে স্টারলিংকের।
অ্যামাজনের প্রথম কাইপার মিশনটি ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’-এর বাছাই করে দেওয়া সময়ে নির্দিষ্ট ব্যাবধানে উৎক্ষেপণ করতে হবে।
সংস্থাটি বলেছে, ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে কোম্পানিটির মোট গুচ্ছের অর্ধেক বা ১ হাজার ৬১৮টি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো যাবে।
অ্যামাজন একসঙ্গে কয়েক ডজন স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে বসানোর জন্য ৮০টিরও বেশি উৎক্ষেপণ বুক করেছে।
ইউএলএ ছাড়াও অ্যমাজনের উৎক্ষেপণ পার্টনারদের মধ্যে রয়েছে মাস্কের স্টারলিংকের মূল কোম্পানি স্পেসএক্স, ইউরোপীয় কোম্পানি ‘আরিয়ানস্পেস’ ও জেফ বেজোসের মহাকাশ বিষয়ক স্টার্টআপ ‘ব্লু অরিজিন’।
কাইপার নেটওয়ার্ক তৈরিতে ১০ হাজার কোটি ডলারেরও বেশি খরচ করছে অ্যামাজন। তারা এ বছরের শেষ দিকে গ্রাহক, উদ্যোগ ও সরকারের জন্য বাণিজ্যিকভাবে এ পরিষেবা শুরুর আশা করছে বলে প্রতিবেদন লিখেছে সিএনবিসি।
এই বিভাগের আরও খবর
ইউক্রেন কিভাবে বিশ্বের অন্যতম ডিজিটাল দেশ হয়ে উঠলো
রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের দিনে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি,…
চাঁদের গা ঘেঁষে মহাজাগতিক হুমকি: ধেয়ে এলো ‘সিটি কিলার’ গ্রহাণু
চলতি জুনে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের নজর ছিল এক মহাজাগতিক…
কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষকে ছাড়িয়ে যাচ্ছে মেশিন?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এক সময় ছিল কেবল…
বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল স্টারলিংক
স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্টারলিংক এখন…
এআই চিপ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন মোড়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

