মুসলিমদের অধঃপতন ও অমুসলিমদের উন্নতির কারণ কী?
- প্রান্তকাল ডেস্ক
- মে ২, ২০২৫
পৃথিবী এমন জগৎ, যেখানে উপায় অবলম্বনের সঙ্গে ফলাফল সম্পৃক্ত। বিধর্মীরাও যথাযথ উপকরণ গ্রহণ করলে মহান আল্লাহ দুনিয়াতে তাদের উন্নতি দান করবেন। যদিও পরকালে তাদের জন্য কল্যাণ থাকবে না।
সামাজিক জীবনের যেসব আদর্শ রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন, বিধর্মীরা আজ সেসব লুফে নিয়েছে। তাই মহান আল্লাহ তাদের উন্নতি দান করেছেন। আমাদের অভিযোগ, আমরা মুসলমান, কালিমা পাঠ করেছি, এক আল্লাহর ওপর ঈমান এনেছি; এরপরও এ জগতে আমরা লাঞ্ছিত ও বঞ্চিত। অপরদিকে ওরা অমুসলিম হয়েও দিন দিন উন্নতির শিখরে আরোহণ করছে। কিন্তু অভিযোগের আগে আমাদের ভাবা দরকার ছিল, এসব অমুসলিমরা আজ ইসলামের শিক্ষা গ্রহণ করেছে। তারা নিজেদের লেনদেনে আমানতদারি রক্ষা করছে। ব্যবসায় তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে না। যার ফলশ্রুতিতে মহান আল্লাহ তাদের ব্যবসাকে আলোকিত করে দিচ্ছেন। এর বিপরীতে মুসলমানরা নিজেদের ধর্মের শিক্ষা বিস্মৃত হয়েছে। তারা ধর্মকে মসজিদ ও মাদরাসার গণ্ডিতে সীমাবদ্ধ করে জীবনের অন্যান্য শাখা থেকে ধর্মকে একরকম বহিষ্কার করে দিয়েছে। যার ফলে তারা নিজেদের ধর্ম থেকেও দূরে সরে গেছে, আর দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হচ্ছে। অথচ রাসুলুল্লাহ (সা.) আমাদের এসব কিছুই শিখিয়েছেন, যেন আমরা এগুলোকে দ্বীনের অনুষঙ্গ বিবেচনা করে নিজেদের মধ্যে ধারণ করি। (ইসলাহি খুতুবাত, খণ্ড:৫, পৃষ্ঠা: ১৭৩)
সাহাবিরা নবীজি (সা.)-এর সুন্নতের অনুসরণ করে পুরো বিশ্বকে করতলগত করেছিলেন। অথচ আজ আমরা এই ভয়ে তটস্থ, যদি নবীজির অমুক সুন্নতের পালন করি, তাহলে আমাকে নিয়ে মানুষ কী বলবে? দুনিয়াবাসী আমাকে নিয়ে উপহাস করবে। ব্রিটিশরা আমাদের নিয়ে হাসাহাসি করবে। অমুক দেশের মানুষরা বিদ্রূপ করবে। যার পরিণতিতে বিশ্বজুড়ে আমরা লাঞ্ছিত ও বঞ্চিত।
আজ পৃথিবীর এক তৃতীয়াংশ জনসংখ্যা মুসলিম। পৃথিবীতে এখন যত মুসলমানের বসবাস, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক। মুসলমানদের হাতে এখন যে পরিমাণ অর্থসম্পদ রয়েছে, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।
কিন্তু রাসুলুল্লাহ (সা.) ভবিষ্যদ্বানী করেছেন, একসময় তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে পানিতে ভাসমান খড়কুটোর মতো। তোমাদের নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না। আজ আমাদের অবস্থা অনেকটা এমন। আমরা আমাদের শত্রুদের মনোরঞ্জনের জন্য নিজেদের সকল স্বকীয়তা বিলিয়ে দিচ্ছি। নিজেদের নৈতিকতা, আখলাক, আদর্শ ও বৈশিষ্ট্য সবকিছুই জলাঞ্জলি দিয়েছি। এমনকি নিজেদের বেশ-ভূষাও পাল্টে ফেলেছি। আপাদমস্তক বিধর্মীদের অনুকরণ করে শত্রুদের জানান দিচ্ছি, আমরা তোমাদের একান্ত গোলাম। তবুও তারা আমাদের ওপর সন্তুষ্ট নয়। প্রতিদিন আমাদের মারছে। কখনো ইসরায়েলে, আবার কখনো অন্য কোনো দেশে। মনে রাখতে হবে, মুসলমান যখন নবীজির আদর্শ ছেড়ে দেবে, তারা সর্বদা লাঞ্ছিত হতে থাকবে।
হচ্ছেও তাই। পুরো বিশ্ব আমাদের নিয়ে বিদ্রূপই করছে। মুসলমানরা যখন রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতকে মাথা পেতে মেনে নেবে, পুরো বিশ্ব আবার মুসলমানদের শ্রেষ্ঠত্ব মেনে নেবে। (ইসলাহি খুতুবাত, খণ্ড: ২, পৃষ্ঠা: ১৬৮)
এককালে মুসলমানের বৈশিষ্ট্য ছিল ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা। সততা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা পরিচালনা ছিল তাদের নীতি। ধোঁকা আর প্রতারণার কথা কেউ কল্পনাও করত না। আর আজকের মুসলমানরা তাদের এসব নীতি ও আদর্শকে ভুলে গেছে। অপরদিকে ব্রিটিশ ও মার্কিনিরা-সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো নিজেদের ব্যবসায় এসব নীতিমালা গ্রহণ করেছে। ফলে দিন দিন তাদের অর্থনীতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এরকম নানাবিধ কারণে মুসলিমদের অধঃপতন হয়েছে ও হচ্ছে। অন্যদিকে অমুসলিমরা ইসলামের সৌন্দর্য ধারণের ফলে তাদের উন্নতি হচ্ছে। (যুগজিজ্ঞাসার ইসলামি সমাধান, আল্লামা মুফতি তকি উসমানি, অনুবাদ, মহিউদ্দিন কাসেমী, মাকতাবাতুল খিদমাহ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৭৩-১৭৪)
এই বিভাগের আরও খবর
হজ ২০২৫: সৌদি আরবে ২৩ বাংলাদেশি হাজির মৃত্যু
২০২৫ সালের হজে অংশ নিতে গিয়ে সৌদি আরবে…
ইসলামেই নারীর প্রকৃত নিরাপত্তা: বৈশ্বিক সংকটে একমাত্র কার্যকর ও ন্যায়নিষ্ঠ জীবন ব্যবস্থা
বর্তমান বিশ্বব্যবস্থায় নারীর নিরাপত্তা এক গুরুতর সামাজিক ও…
যুবকদের হৃদয়ে শান্তির দীপ্তি: সমস্যায় জর্জরিত সময়ে ইসলামের দিশা
– তরুণদের জন্য বিশেষ নিবন্ধ এই সময়ের তরুণরা…
কুরবানির হাটে দাওয়াত: বেপারীদের ঈমানী জাগরণে আমাদের দায়িত্ব
ইসলামী জীবন | দৈনিক প্রান্তকাল তাবলীগ জামাতের দাওয়াতি…
ইসলামে হিংসা: একটি আত্মিক ব্যাধির গভীর বিশ্লেষণ
ইসলামের মূল ভিত্তি শান্তি, ন্যায়বিচার ও আত্মিক পরিশুদ্ধি।…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
