জামায়াতের আপত্তি নেই, নির্বাচন ফেব্রুয়ারি কিংবা এপ্রিলেও হতে পারে: ডা. তাহের
- নিজস্ব সংবাদদাতা
- মে ৩১, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি কিংবা এপ্রিল—যে সময়েই হোক না কেন, জামায়াতের কোনো আপত্তি থাকবে না। তবে তার শর্ত, এর আগে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে।
শনিবার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকার একটি হোটেলের মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন একটি অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা ডিসেম্বর মাসে নির্বাচন চেয়ে বসে নেই। যদি সংস্কার সম্পন্ন করতে দুই মাস সময় বেশি লাগে, তাহলে সেটি গ্রহণযোগ্য। জেদের বশে ডিসেম্বরেই নির্বাচন চাইলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা থাকে।”
তিনি আরও বলেন, “জামায়াত দুইটি বিষয়ে রোডম্যাপ চেয়েছে—একটি নির্বাচন এবং অন্যটি সংস্কার প্রক্রিয়ার। এই রোডম্যাপ যেকোনোভাবে স্পষ্ট করে ঘোষণা করা হোক। জনগণ এক বা দুই মাসের সময় পার্থক্য মেনে নিতে প্রস্তুত। তবে ঘোষণা দেওয়া জরুরি, কারণ বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে।”
সব রাজনৈতিক দল ও নেতাদের প্রতি সহনশীল মনোভাব প্রদর্শনের আহ্বান জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “এখন আমাদের প্রয়োজন ধৈর্য্য ও ত্যাগের মানসিকতা। ব্যক্তি নয়, দল এবং দলের চেয়েও দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এটাই হওয়া উচিত আজকের রাজনীতি ও রাজনীতিবিদদের মূল স্লোগান।”
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

