শবে কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে
- প্রান্তকাল ডেস্ক
- মে ২, ২০২৫
পবিত্র কুরআনে শবে কদরকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছ। রমজানের শেষ দশকের কোনো এক রাতে এই পবিত্র রজনি। নির্দিষ্ট করে শবে কদর চিহ্নিত করা হয়নি। হাদিস থেকে জানা যায়, নবীজি (সা.) শবে কদর সম্পর্কে সাহাবিদের অবগত করার জন্য বের হয়েছিলেন। কিন্তু পথে ২ ব্যক্তির মধ্যে ঝগড়া-বিবাদ মীমাংসা করতে গিয়ে শবে কদরের নির্দিষ্ট রাতের কথা ভুলে যান। তবে বিভিন্ন হাদিসের ইশারা ও আলেম-ওলামাদের অভিজ্ঞতার আলোকে কিছু সম্ভাব্য দিন সম্পর্কে অনুমান করা যায়। নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো’ (বুখারি : ২০১৭)। বিশুদ্ধ হাদিসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে। উল্লেখযোগ্য কয়েকটি এখানে তুলে ধরা হলো-
প্রথম আলামত : শবে কদরের একটি আলামত হচ্ছে সূর্যের তেজ কম থাকা। সূর্যোদয়ের সময় তীব্র ঝলকানি থাকবে না। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘…ওই রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোনো তীব্র আলোকরশ্মি থাকবে না। (মুসলিম : ১৬৭০)
দ্বিতীয় আলামত : রাতে বিশেষ আরামবোধ হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়। না গরম, না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লালবর্ণে, তবে দুর্বল থাকবে।’ (ইবনে খুযাইমা : ২১৯২)
তৃতীয় আলামত : রাতের বাতাস হবে বিশেষ প্রশান্তিদায়ক। হজরত উবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘লাইলাতুল কদর শেষ দশ রজনীতে রয়েছে। যে এই রাত্রে নিজের (আমলের) হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তায়ালা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রি আছে বেজর রাত্রিগুলোতে : নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত।’ নবীজি আরও বলেন, ‘লাইলাতুল কদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি (সাকিনা) থাকবে। না ঠান্ডা, না গরম। সকাল পর্যন্ত (আকাশে) কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতোই সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া। শয়তান সেই সময় বের হয় না।’ (মুসনাদ আহমাদ : ২২৭৬৫)
চতুর্থ আলামত : এক হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত। না গরম, না ঠান্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না।’ (মাজমাউজ জাওয়ায়িদ : ৩/১৭৯)
পঞ্চম আলামত : নবীজি (সা.) বলেছেন, ‘লাইলাতুল কদর রয়েছে সপ্তম অথবা নবম, অথবা বিংশ, যে রাতে (পৃথিবীর) নুড়ি পাথরের চেয়ে বেশিসংখ্যক ফেরেশতারা জমিনে নেমে আসে।’ (মাজমাউল জাওয়ায়িদ : ৩/১৭৮)।
উবাদা ইবনে সামিত (রা.) বলেন, রাসুল (সা.) ‘লাইলাতুল কদর’-এর ব্যাপারে খবর দিতে বের হলেছিলেন। এ সময় দুজন ঝগড়া করছিলেন। তখন নবী কারিম (সা.) বললেন, ‘আমি তোমাদের ‘লাইলাতুল কদর’-এর ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম। কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় তা (সেই জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি, উঠিয়ে নেওয়াটা তোমাদের জন্য বেশি ভালো হয়েছে। তোমরা শেষের বেজোড় রাতে এর সন্ধান করো।’ (বুখারি : ৪৯)।
এই বিভাগের আরও খবর
হজ ২০২৫: সৌদি আরবে ২৩ বাংলাদেশি হাজির মৃত্যু
২০২৫ সালের হজে অংশ নিতে গিয়ে সৌদি আরবে…
ইসলামেই নারীর প্রকৃত নিরাপত্তা: বৈশ্বিক সংকটে একমাত্র কার্যকর ও ন্যায়নিষ্ঠ জীবন ব্যবস্থা
বর্তমান বিশ্বব্যবস্থায় নারীর নিরাপত্তা এক গুরুতর সামাজিক ও…
যুবকদের হৃদয়ে শান্তির দীপ্তি: সমস্যায় জর্জরিত সময়ে ইসলামের দিশা
– তরুণদের জন্য বিশেষ নিবন্ধ এই সময়ের তরুণরা…
কুরবানির হাটে দাওয়াত: বেপারীদের ঈমানী জাগরণে আমাদের দায়িত্ব
ইসলামী জীবন | দৈনিক প্রান্তকাল তাবলীগ জামাতের দাওয়াতি…
ইসলামে হিংসা: একটি আত্মিক ব্যাধির গভীর বিশ্লেষণ
ইসলামের মূল ভিত্তি শান্তি, ন্যায়বিচার ও আত্মিক পরিশুদ্ধি।…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
