ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে: তারেক রহমান
- স্টাফ রিপোর্টার | প্রান্তকাল
- মে ২৮, ২০২৫
আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ও বাইরে কিছু মহল ভিন্ন উদ্দেশ্যে সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশটি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে তারেক রহমান বলেন, “সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে বলে জনগণ সন্দেহ করতে শুরু করেছে।” তিনি অভিযোগ করেন, “ভোটার তালিকায় যুক্ত হওয়া প্রায় সাড়ে তিন কোটি নতুন ভোটার এখনও একটি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।”
তারেক রহমান আরও বলেন, “অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মাত্র তিন মাসেই নির্বাচন সম্পন্ন হয়েছে। সুতরাং এই সরকারও চাইলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে পারে। ১০ মাস পার হয়ে গেলেও দিনক্ষণ না জানানোর অর্থ হলো জনগণের সঙ্গে খেলা।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে—এটা আমাদের স্পষ্ট দাবি। এই লক্ষ্যে দেশবাসী ও নতুন প্রজন্মকে এখনই প্রস্তুতি নিতে হবে।” তিনি বলেন, “কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধিত্ব করবে, তা ঠিক করবে জনগণের ভোট। সেই সুযোগ আর কেউ কেড়ে নিতে পারবে না।”
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, “আদালতের রায় উপেক্ষা করে ইশরাককে দায়িত্ব গ্রহণে বাধা দেওয়া হচ্ছে, যা পলাতক স্বৈরাচারের আমলের চিত্রের পুনরাবৃত্তি।”
তিনি আরও বলেন, “সংস্কারের চেয়ে বেশি জরুরি হলো মানসিকতার পরিবর্তন। আদালতের প্রতি শ্রদ্ধা না রেখে সংস্কার করার কথা বললে সেটি ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “গণতন্ত্রকামী জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ ভাবা যাবে না। রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে নির্বাচনে আসুন।”
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতারা—খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…
