দুর্নীতির রাঘব বোয়ালদের ছায়ায় চক্রান্তের শিকার নিরপরাধ ব্যাংকার দেলোয়ার
- অর্থনৈতিক প্রতিবেদক
- মে ২৮, ২০২৫
এনআরবিসি ব্যাংকে বহুল আলোচিত দুর্নীতির তদন্তে রাঘব বোয়ালদের পাশাপাশি নিরপরাধ কর্মকর্তারাও চক্রান্তের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ব্যাংকটির সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে যে কয়েকজন কর্মকর্তার নাম আলোচনায় এসেছে, তাদের একজন হলেন বর্তমান বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন।
২০২২ সালের মে-জুন মাসে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিভিশন এনআরবিসি ব্যাংকে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায়। ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এসএম পারভেজ তমাল এবং পর্ষদের কয়েক সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কিন্তু সেই অনিয়মের ছায়ায় পড়ে যান কিছু নিরপরাধ ব্যাংক কর্মকর্তা, যাদের মধ্যে অন্যতম দেলোয়ার হোসেন।
ব্যাংকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দেলোয়ার হোসেন একজন সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ ব্যাংক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে সুপরিচিত। সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এনআরবিসি ব্যাংকে তাঁর পেশাগত সুনাম রয়েছে। ১৫ বছরের বেশি সময় শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট শাখাগুলোর ধারাবাহিক সাফল্য অর্জিত হয়।
শিল্প ও রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন। বিশেষ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র শিল্পে ঋণ বিতরণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ এখন তিনি নিজেই এক কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার।
দেলোয়ার হোসেন ‘প্রান্তকাল’-কে বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি সব সময় নীতির প্রশ্নে আপসহীন ছিলাম। যার কারণে আজ আমি কিছু লোকের রোষানলে পড়েছি। আমি চাই, আমার বিরুদ্ধে আনা অভিযোগ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হোক। অপরাধী শাস্তি পাক, কিন্তু নিরপরাধ যেন হেনস্তার শিকার না হয়।”
একইসঙ্গে এনআরবিসি ও মার্কেন্টাইল ব্যাংকের একাধিক কর্মকর্তাও দেলোয়ারের পক্ষ নিয়ে বলেন, উর্ধ্বতনদের আদেশ পালন করাই ব্যাংকের সংস্কৃতি। যেকোনো অনিয়মে তাদের নির্দেশে কাজ করতে গিয়ে অনেকেই বাধ্য হন অনিচ্ছাসত্ত্বেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে। তাই তদন্তের সময় এই বাস্তবতা বিবেচনায় নিয়ে রাঘব বোয়ালদের দায় চাপিয়ে যেন নিরপরাধ কর্মীদের বলি না করা হয়—এটাই তাদের প্রত্যাশা।
দুর্নীতির বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রমে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিরপরাধ কর্মকর্তাদের সম্মান পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরও খবর
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
সোনার দাম আকাশছোঁয়া: বিদেশ থেকে গয়না আনার নিয়মে নতুন ছাড়
ঢাকা | ২০ অক্টোবর ২০২৫ দেশে সোনার দাম…
অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৮.৯ শতাংশ
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স…
শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ: ফিন্যান্সিয়াল টাইমস
ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (FT)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে…
নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ
মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
