প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: রুদ্ধদ্বার বৈঠকে আশ্বস্ত করলেন পরিকল্পনা উপদেষ্টা
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৪, ২০২৫
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। তিনি পদত্যাগের কথা বলেননি। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও তাঁদের দায়িত্বে বহাল আছেন।”
আজ শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে শেষ হয় বেলা ২টা ২০ মিনিটে। এর আগে সকাল ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়, যেখানে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। সভা শেষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বেরিয়ে গেলে উপদেষ্টা পরিষদের সদস্যরা রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা। এ সময় তিনি জানান, উপদেষ্টাদের দায়িত্ব পালনে কোনও অনিশ্চয়তা নেই এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি “গুজব” হিসেবে প্রতীয়মান হচ্ছে।
বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল—আসন্ন নির্বাচন, চলমান রাজনৈতিক সংস্কার ও জুলাই মাসে সম্ভাব্য ঘোষণাসংক্রান্ত প্রস্তুতি। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবসহ অন্যান্য সদস্যরা।
বৈঠক চলাকালীন সময়ে জরুরি কাজে বৈঠক ত্যাগ করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বের হওয়ার সময় সাংবাদিকদের জানান, নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে এবং পরে প্রেস ব্রিফিং হবে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে তিনি মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস পদত্যাগের ইঙ্গিত দেন বলে বৈঠকসূত্রে জানা যায়। তিনি রাজনৈতিক দলগুলোর অনৈক্য, আন্দোলনের কারণে সড়ক অবরোধ, এবং সরকারের কার্যক্রমে প্রতিবন্ধকতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
এই খবর প্রকাশের পর থেকেই দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে এ নিয়ে রাত থেকেই আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের পদত্যাগ কোনও পক্ষই চায় না। বরং তাঁরা একটি নির্ধারিত নির্বাচনী রোডম্যাপ ও সুনির্দিষ্ট সময় চায় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে।
এরই মধ্যে আজ বিকেলে প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। রাজনৈতিক সংকট নিরসনে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক অঙ্গনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে ঘিরে যেভাবে আশাবাদ তৈরি হয়েছিল, তা এখন কিছুটা চাপে রয়েছে। তবে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে তাঁর অবস্থান স্পষ্ট হওয়ায় সাময়িক স্বস্তি ফিরেছে রাজনৈতিক মহলে।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

