সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি: দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহ্বান
- নিজস্ব সংবাদদাতা
- মে ১৯, ২০২৫
১৯ মে ২০২৫ | সুনামগঞ্জ
“আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই আহ্বানে সাড়া দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সুনামগঞ্জে আয়োজন করেছে তাদের ১৭৬তম গণশুনানি। সোমবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে ওঠা ৪৫টি অভিযোগের শুনানি হয়।
গণশুনানির প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। তিনি বলেন, “দুর্নীতি কোনো ব্যাধি নয়, এটি একটি শোষণের হাতিয়ার। এই শোষণের বিরুদ্ধে লড়াইয়ে দুদক অনুঘটক হিসেবে কাজ করতে পারে, তবে জয় পেতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ঘুষখোর ব্যক্তি পরিবারে, সমাজে ঘৃণিত। ঘুষ দিচ্ছেন মানেই অন্যায়ের সঙ্গে আপস করছেন। প্রতিবাদ করুন, চিৎকার করে লোক ডাকুন, ভিডিও করুন। দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করুন।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সুনামগঞ্জকে আগামী এক বছরের মধ্যে ঘুষ ও দুর্নীতিমুক্ত জেলায় পরিণত করা সম্ভব।”
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও তৎপরতা
গণশুনানিতে শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণসহ নানা অভিযোগে প্রাথমিক অনুসন্ধান এবং চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রস্তাবসহ তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের অভিযোগ ও সদর উপজেলায় মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নির্দেশ দেওয়া হয়েছে।
৬টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়েছে এবং বাকি অভিযোগগুলোর নিষ্পত্তির জন্য ৩ থেকে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সভার অন্যান্য বক্তারা
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেট-এর উপপরিচালক রাফী মো. নাজমুস সাদাত। বক্তারা সবাই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দুর্নীতি-বৈষম্যমুক্ত সমাজ গঠনে সকলের জাগরণ কামনা করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, গণশুনানির উদ্দেশ্য হচ্ছে জনগণকে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং সেবাদানকারী দপ্তরগুলোর জবাবদিহিতা বৃদ্ধি করা।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

