ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত-বাংলাদেশের বাণিজ্য চলমান থাকবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৮, ২০২৫
ভারতের সাম্প্রতিক স্থলবন্দর নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলমান থাকবে।
শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু পাইনি। তবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি যে কিছু সীমান্তবর্তী স্থলবন্দর, বিশেষ করে আখাউড়া ও ডাউকিতে পণ্য আমদানি-রফতানির বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “যদি বাস্তবে কোনো সমস্যা তৈরি হয়, তাহলে তা দুই দেশ আলোচনা করেই সমাধান করবে। আমরা প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনকেই বড় লক্ষ্য হিসেবে দেখি। ভারত নিজেই একটি সমৃদ্ধ টেক্সটাইল উৎপাদনকারী দেশ, তবুও যখন আমাদের কাছ থেকে পণ্য নেয়, সেটা আমাদের সক্ষমতার পরিচয়।”
ট্রান্সশিপমেন্ট নিয়ে প্রতিক্রিয়া
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “এর প্রভাব আমাদের ওপর নেই। আমরা নিজেরাই আমাদের সমস্যা সমাধান করতে সক্ষম।”
উদার বাণিজ্যের পক্ষে অবস্থান
বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমি উদার বাণিজ্যে বিশ্বাসী। ব্যবসায়ী ও ভোক্তাদের সক্ষমতা বাড়াতে বাণিজ্য উদারীকরণ ও ইনক্লুশন ছাড়া কোনো বিকল্প নেই। বাণিজ্য ঘাটতি মোকাবেলায় বৈচিত্র্য ও প্রতিযোগিতামূলক পণ্য উন্নয়নে কাজ করছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে সংযুক্ত। কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা উভয় দেশই সময়বিশেষে দিয়ে থাকে। এটি বাণিজ্য ব্যবস্থাপনার স্বাভাবিক প্রক্রিয়া।”
বাণিজ্য উপদেষ্টার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারতের পক্ষ থেকে কিছু স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এই বিভাগের আরও খবর
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর…
রয়টার্সের এক্সক্লুসিভ: ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদার করছে যুক্তরাষ্ট্র
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার প্রেক্ষাপটে মার্কিন সামরিক…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…

