এএইচএফ কাপে সেমিফাইনালে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৮, ২০২৫
এএইচএফ কাপের ফাইনালে ওঠা দুই দলই হকি এশিয়া কাপে খেলার সুযোগ পাবে—এই সমীকরণ সামনে রেখে আজ জাকার্তায় সেমিফাইনালে ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুরুষ হকি দল। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।
এই পরাজয়ের ফলে ভারতের বিহারে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে জায়গা পায়নি বাংলাদেশ, সুযোগটি হাতিয়ে নিয়েছে ওমান। অন্য সেমিফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছে চাইনিজ তাইপে।
আগামী হকি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতের বিহারের রাজগিরে, যেখানে অংশ নেবে মোট আটটি দল। ১৯৮২ সাল থেকে আয়োজিত এশিয়া কাপে এবারই প্রথমবারের মতো খেলতে পারছে না বাংলাদেশ। এর আগে তারা প্রতিটি আসরে অংশ নিয়েছে এবং ১৯৮৫ ও ২০১৭ সালে দুইবার স্বাগতিকও ছিল।
ম্যাচের শুরুতে ৮ মিনিটেই লিড নেয় ওমান। ১৩ মিনিটে সবুজের গোলে সমতায় ফেরে বাংলাদেশ এবং ২৪ মিনিটে আশরাফুল ইসলামের গোলে এগিয়েও যায়। তবে ওমান মাত্র চার মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় ওমান।
বাংলাদেশ রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে কাজাখস্তানের বিপক্ষে।
এই বিভাগের আরও খবর
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে…
ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ…
সেমিফাইনালের আশায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে মাঠে বাংলাদেশ নারী দল
নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে…
কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার…
PFL চ্যাম্পিয়ন তিমুর খিজরিয়েভ গুলিবিদ্ধ
প্রফেশনাল ফাইটার্স লিগ (PFL)-এর বর্তমান ফেদারওয়েট চ্যাম্পিয়ন তিমুর…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
