আবারও শাস্তির মুখে তাওহিদ হৃদয়, চার ম্যাচের নিষেধাজ্ঞা
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৮, ২০২৫
মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের বিরুদ্ধে আবারও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করে।
ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর উইকেটে নির্দিষ্ট সময়ের বেশি সময় দাঁড়িয়ে থাকা এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ৫.২.৬ ধারা ভঙ্গ করেন হৃদয়। এর ফলে তাকে ১ ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আগের সাত ডিমেরিট পয়েন্টের সঙ্গে নতুন করে এক পয়েন্ট যুক্ত হওয়ায় হৃদয়ের মোট ডিমেরিট দাঁড়ায় আটে, যার কারণে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এরই মধ্যে হৃদয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। তবে গুরুত্বপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে এবং আগামী মৌসুমের প্রথম দুই ম্যাচেও মোহামেডান তাকে দলে পাবে না।
বিষয়টি নিয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘‘প্রিমিয়ার লিগের কোড অব কনডাক্টে স্পষ্ট লেখা আছে আউট হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের বেশি আপনি উইকেটে থাকতে পারবেন না। এই আইন হঠাৎ করে নয়, আইসিসির নিয়ম থেকেই নেওয়া। হৃদয়ের শাস্তি নিয়ে সমালোচনা করার আগে আইনের বিষয়গুলো ভালোভাবে জানা উচিত।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের সব খেলোয়াড়ের উচিত টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ম্যাচের আইন পড়ে নেওয়া। আইন আগে থেকেই দেওয়া হয়। ৯০ ভাগ ম্যাচ হয়ে যাওয়ার পর আইনের বিষয়ে প্রশ্ন তোলা সঠিক নয়।’’
তামিম ইকবালের অসুস্থতার কারণে মোহামেডানের নেতৃত্বের দায়িত্ব পাওয়া হৃদয়কে হারানো শিরোপা প্রত্যাশী মোহামেডানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।
এই বিভাগের আরও খবর
সেমিফাইনালের আশায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে মাঠে বাংলাদেশ নারী দল
নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে…
কোয়াব থেকে পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার…
PFL চ্যাম্পিয়ন তিমুর খিজরিয়েভ গুলিবিদ্ধ
প্রফেশনাল ফাইটার্স লিগ (PFL)-এর বর্তমান ফেদারওয়েট চ্যাম্পিয়ন তিমুর…
বাস্কেটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ বাস্কেটবল…
শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ দল
মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে যুদ্ধ চান না, তবে ইউরোপ যদি রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়াতে চায়—মস্কো…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের তৎপরতায় রপ্তানি কার্গো থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার…
১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও…
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে জানান, রুশ…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
