চীন কি যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কের ধাক্কা সামাল দিতে পারবে?
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৮, ২০২৫
মাত্র আর ঘণ্টাখানেক পরই চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা বিভিন্ন পণ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত বর্ধিত ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে। তবে গাড়ি, সেমিকন্ডাক্টর, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্য কম শুল্কের মুখোমুখি হবে।
ট্রাম্প যেসব দেশের ওপর পাল্টা ‘সম্পূরক শুল্ক’ চাপিয়েছেন তার মধ্যে চীনের পণ্যে দেওয়া ৩৪ শতাংশ শুল্কের বদলায় বেইজিংও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে একই হারে শুল্ক বসিয়েছে। চীন মার্কিন পণ্যে আরোপিত এই ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে বুধবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন রেখেছেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, বেইজিংয়ের দিক থেকে পিছু হটার কোনো লক্ষণ দেখা যায়নি। তারা মার্কিন পণ্যে চাপানো শুল্ক নিয়ে অটল আছে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মার্কিন পণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহারের চাপ প্রত্যাখ্যান করেছে তারা।
কিন্তু কিছু বিশ্লেষক বলছেন, ১০৪ শতাংশ শুল্ক চীনকে কঠিনভাবে আঘাত করবে, এতে দেশটি তাদের অর্থনীতি পুনর্গঠিত করতে এবং ব্যাপকভাবে অভ্যন্তরীণ ভোগের ওপর নির্ভর করতে বাধ্য হবে।
৩৫ শতাংশের ওপরে কোনো শুল্ক যুক্তরাষ্ট্রে বা দক্ষিণপূর্ব এশিয়ায় রপ্তানির মাধ্যমে চীনের ব্যবসাগুলো যে লাভ করে তা বিলীন হয়ে যাবে বলে জানিয়েছেন ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সির ড্যান ওয়াং।
তিনি বলেন, “এর উপরে কোনো শুল্ক একান্তই প্রতীকী।”
তিনি আরো জানান, চীনের রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশটির বার্ষিক প্রবৃদ্ধির প্রায় ৫ শতাংশ লক্ষ্যমাত্রা ফস্কে যেতে পারে।
“কোভিড মহামারীর পর থেকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ২০ থেকে ৫০ শতাংশ রপ্তানির ওপর নির্ভর করছে। তাই প্রবৃদ্ধি অনেক কম হতে যাচ্ছে,” বলেছেন তিনি।
ব্রোকারেজ কোম্পানি কেসিএম ট্রেডের টিম ওয়াটারার বলেছেন, “চীনের অর্থনীতির রপ্তানি গতিশীলতার পরিপ্রেক্ষিতে ১০৪ শতাংশ শুল্ক (চীনের জন্য) টেকসই হবে না। স্বল্পমেয়াদে তারা এটি সামাল দিতে পারবে কিন্তু দীর্ঘমেয়াদে এই শুল্কের চাপ থেকে বাঁচার জন্য চীনের অর্থনীতির পুনর্ভারসাম্য তৈরি করার মতো কাঠামোগত পরিবর্তন করা লাগতে পারে।”
এই বিভাগের আরও খবর
বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরোপিত মোবাইল ব্যাংকিং…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
