হামাসের প্রস্তাব: পাঁচ বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৭, ২০২৫
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরাইলি বন্দিদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত।
হামাসের একটি প্রতিনিধিদল বর্তমানে কায়রোতে অবস্থান করছে। সেখানে তারা মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় ১৮ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছে।
শনিবার সেই আলোচনার মধ্যেই এমন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের সংগঠনটি। খবর মেহর নিউজের।
একদিকে গাজাজুড়ে চলছে ইসরাইলের তীব্র বিমান হামলা, অন্যদিকে কায়রোতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে হামাসের প্রতিনিধিদল। এই বিপরীত দৃশ্য আজ ফিলিস্তিন সংকটের বিভাজনরেখা টেনে দিয়েছে আরও স্পষ্টভাবে।
ডেইলি সাবাহ জানিয়েছে, মঙ্গলবার কায়রো পৌঁছেছে হামাসের এই প্রতিনিধিদল। যার নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটির প্রধান মুখপাত্র ও আলোচক খলিল আল-হাইয়া।
হামাসের দাবি, তারা যুদ্ধবিরতি কার্যকরের জন্য ‘নতুন কিছু ধারণা’ নিয়ে এসেছেন।
হামাসের ওই কর্মকর্তা জানান, হামাস গাজা উপত্যকায় পাঁচ বছরের জন্য একটি পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা করছে। যার মাধ্যমে তারা গাজার যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে চান।
তিনি বলেন, ‘হামাস একটিমাত্র ধাপেই সব বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধবিরতিতে প্রস্তুত’।
এদিকে কায়রোতে যখন হামাস আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে, ঠিক তখনই ইসরাইলি বাহিনীর বিমান হামলায় গাজায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত ও ১০৮ জন আহত হয়েছেন।
এর মধ্যে গাজার একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বলে জানিয়েছে এএফপি।
এ নিয়ে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২,১১১ জন শহিদ এবং ৫,৪৮৩ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৫১,৪৯৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে ইসরাইলি হামলায় আহতের সংখ্যা বেড়ে ১,১৭,৫২৪ জনে পৌঁছেছে।
গাজা উপত্যকায় এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের তথ্য সমন্বয় করে গাজার তথ্য অফিস মোট নিহতের সংখ্যা ৬২ হাজারেরও বেশি বলে উল্লেখ করেছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ একদিন আগে জোর দিয়ে বলেছিলেন, তেলআবিব গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখবে, যাতে হামাসের ওপর চাপ তৈরি করা যায়।
তবে বাস্তবে এসব হামলা হামাসকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।
কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে যুদ্ধ এখন আর কৌশল নয়, এখন টিকে থাকার এক সংগ্রাম চলছে। হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিন জাতির প্রতীক।
গত ১৮ মাসের পূর্ণমাত্রার আগ্রাসন। তারপর দুই মাসের অবরোধ ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরও ইসরাইল এখনো সেই দিবাস্বপ্ন দেখেই চলেছে যে, হামাসও ‘ফাতাহ’র মতো’ হবে—অর্থ নেবে, বন্দি দেবে, অস্ত্র ছাড়বে।
তবে হামাস কখনোই ফাতাহ হতে রাজি নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বারবার বলে আসছে, তাদের দুটি মূল শর্ত রয়েছে। যে শর্তে তারা অনড়। তা হলো:
১) অস্ত্রত্যাগ নয়;
২) ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার।
তাদের প্রস্তাব—একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি। সব জিম্মির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে ছেড়ে দেওয়া। তবুও আত্মসমর্পণ নয়।
এই বিভাগের আরও খবর
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…
শাটডাউনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: এক দিনে বাতিল ১,৪০০ ফ্লাইট, আরও বিলম্বের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাবে দেশটির বিমান…
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
খাদ্য ও পানির তীব্র সংকটে থাকা গাজাবাসীর পাশে…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
