শনিবার, ২৮ মার্চ ২০২৬

ঢাকা–৭ আসনে বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা: স্থানীয় নেতাদের ক্ষোভ, কর্মীদের হতাশা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৬৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা–৭ আসনের প্রার্থী ঘোষণা না হওয়ায় পুরান ঢাকার নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা ছড়িয়ে পড়েছে। লালবাগ, চকবাজার, বংশাল ও কামরাঙ্গীরচরের অংশ নিয়ে গঠিত এই আসনে ঐতিহ্যগতভাবে স্থানীয় প্রার্থীরাই প্রাধান্য পেয়েছেন। কিন্তু এবার স্থায়ী কমিটির বৈঠকে (গত সোমবার, গুলশান কার্যালয়) […]

জুলাই যোদ্ধা আরমান হত্যার প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ

জুলাই আন্দোলনের কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থী আরমান আহমেদ শাফিন হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা কলেজ এলাকা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন— “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট […]

প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন বাহিনীর প্রতি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান […]

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্তের পথে সরকার, আরপিওতে আসছে নতুন পরিবর্তন

অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পাশাপাশি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়ায়ও নতুন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি […]

অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সঙ্গে প্রতারণা করেছে।” আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল ‘জুলাই জাতীয় সনদ ও তার বাস্তবায়নের […]

রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক ঘোষিত, আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি

বহুল আলোচিত “জয় বাংলা ব্রিগেড” রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জশিটভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সিআইডি আজ (৩১ অক্টোবর ২০২৫) তারিখে ডেইলি স্টার ও আমার দেশ—এই দুই বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মামলার পটভূমি ও অভিযোগ সিআরপিসি ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি […]

সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের পিয়ন ‘পানি জাহাঙ্গীর’-এর বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা দায়ের করেছে সিআইডি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের প্রাক্তন পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে অর্থপাচারের উল্লেখযোগ্য প্রমাণ পাওয়ায় নোয়াখালীর চাটখিল থানায় মামলা নং–১১, তারিখ–৩১/১০/২০২৫ খ্রি. দায়ের করা হয়েছে। মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪(২)(৪) ধারায় দায়ের করা হয়। অভিযুক্তের পরিচয় […]

সাবেক এমপি তানভির শাকিল জয় ও পরিবারের ব্যাংক হিসাবে ১২০৮ কোটি টাকার লেনদেন শনাক্ত, সিআইডির ফ্রিজ ৩ কোটি ২৮ লাখ টাকা

সিরাজগঞ্জ-০১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআইডি আদালতের অনুমোদনক্রমে জয়, তার মা লায়লা আরজুমান্দ বানু, স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরীসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৩ কোটি […]

নভেম্বরের পরও দায়িত্বে থাকবে উপদেষ্টা পরিষদ — বিভ্রান্তি এড়াতে অন্তর্বর্তী সরকারের স্পষ্টীকরণ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের পর উদ্ভূত বিভ্রান্তি নিরসনে অন্তর্বর্তী সরকার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে— নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদ তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, নভেম্বরের পরও উপদেষ্টা পরিষদের সভা নিয়মিত চলবে এবং সরকারের সংস্কার কার্যক্রম থেমে থাকবে না। এই বিবৃতি […]

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় প্রার্থীদের ওপর হামলা শুরু হয়েছে: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলা শুরু হয়েছে। প্রশাসনে দলীয়করণ অব্যাহত রয়েছে এবং সর্বস্তরে সমান সুযোগ না থাকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এই অবস্থায় […]