বিএনপিকে ‘সংস্কার বিরোধী’ বলতে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল
বিএনপিকে ‘সংস্কার বিরোধী’ হিসেবে চিত্রিত করতে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তি বিএনপির সংস্কার কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন। বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক। বেগম খালেদা […]










