শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ট্রাম্পের দাবি: তিন সপ্তাহের মধ্যেই শেষ হবে গাজা যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি আপনারা প্রত্যক্ষ করবেন। যুদ্ধ শেষ হওয়া জরুরি, কারণ ক্ষুধা, দুঃখ-কষ্ট এবং মৃত্যুর মিছিল ভয়াবহ রূপ নিচ্ছে।” এর […]

ভিয়েতনামে টাইফুন ‘কাজিকি’র তাণ্ডব: নিহত অন্তত ৩, ক্ষতিগ্রস্ত হাজারো ঘরবাড়ি

ভিয়েতনামে টাইফুন কাজিকি আঘাত হানার পর উত্তর ও মধ্যাঞ্চলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। তীব্র ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে ঘরবাড়ি ধসে পড়েছে, গাছপালা উপড়ে গেছে এবং রাজধানী হ্যানয়ের সড়কগুলো নদীতে পরিণত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি হিসাবে, ঝড়ে আহত হয়েছেন অন্তত ১০ জন। ঝড়টি সোমবার ভিয়েতনামে আঘাত হানার পর […]

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ব্যাগ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি, পেশাদার নারী চোর গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে পেশাদার নারী চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ২১ আগস্ট। প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি কক্সবাজারের চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লোহাগাড়ার আমিরাবাদ স্টেশন এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিখারীর ছদ্মবেশে […]

কদমতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর কদমতলী পাটেরবাগ এলাকায় ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিহতের বন্ধু রাকিব ও তন্ময় জানান, বাবুর বাড়ি শনিরআখড়া মৃধাবাড়ি এলাকায়। বাবার নাম মৃত সদর আলী। বাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানে […]

টাঙ্গাইলে দুদকের ১৮২তম গণশুনানি অনুষ্ঠিত

“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮২তম গণশুনানি টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল, সহযোগিতায় ছিল জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি তার […]

লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণা দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাদের নির্দিষ্ট হারে আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং তাদের […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১,২৭৮তম দিন: সংঘর্ষ ও কূটনৈতিক তৎপরতা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১,২৭৮তম দিনে বিভিন্ন অঞ্চলে প্রাণহানি, বন্দি বিনিময় এবং নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। সোমবার (২৫ আগস্ট) প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। খেরসনেও গোলা ও ড্রোন হামলায় একজন প্রাণ হারান, আহত হয়েছেন আরও দু’জন। দিনিপ্রোপেত্রোভস্কে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক […]

সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত

“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে। শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আয়োজনে এ গণশুনানি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজে অনিয়ম […]

দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি তরুণদের

রাজধানীতে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ ও ইয়ুথ মার্চ থেকে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি জানানো হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয় এ কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন […]

পাবনায় সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১

পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পাভেল গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামপুর গ্রামের মৃত মুসলেম […]