“আমরা পুশ-ইনে নয়, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী” — স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
ভারতের মতো বাংলাদেশ কোনো ব্যক্তিকে পুশ-ইন করে না, বরং কূটনৈতিক সমাধানেই আস্থাশীল—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগরের রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে “বয়েসিং ভাসমান বিওপি”-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ভারত বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি পরিচয়ে অবৈধভাবে মানুষ পুশ-ইন করছে, যা প্রতিরোধে বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে। এ বিষয়ে ভারতের কাছে ইতোমধ্যে কূটনৈতিকভাবে চিঠি পাঠানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আলোচনা চলছে।
উপদেষ্টা বলেন, “আমরা ভারতকে জানিয়েছি—যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করে, তাহলে তাকে যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত পাঠানো হয়। একইভাবে, যদি বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় নাগরিক থাকে, তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রেও আমরা আইনসম্মত পদ্ধতি অনুসরণ করব।”

তিনি জানান, শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় পুশ-ইন প্রতিহত করেছে বিজিবি, আনসার ও স্থানীয়রা। তিনি বলেন, “সীমান্তবাসীদের সহযোগিতা থাকলে পুশ-ইন প্রতিহত করা সম্ভব।”
ভারতের গুজরাটে বাঙালি বস্তি উচ্ছেদের পর রোহিঙ্গাসহ বাংলাদেশিদের পুশ-ইন বেড়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “ভারত থেকে যারা পুশ-ইন হচ্ছেন, তাদের মধ্যে ইউএনএইচসিআর কার্ডধারী রোহিঙ্গাও রয়েছে।” তিনি জানান, এ বিষয়ে প্রতিবাদলিপিও পাঠানো হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের দেশে অবৈধ ভারতীয় থাকলেও আমরা পুশব্যাক করবো না। কারণ, এটি আইনসম্মত নয়।”
পরে “বয়েসিং ভাসমান বিওপি” সম্পর্কে উপদেষ্টা বলেন, এটি শুধু স্থাপনা নয়, বরং সীমান্ত নিরাপত্তার কৌশলগত পদক্ষেপ। জলপথে নজরদারির জন্য এটি কার্যকর প্লাটফর্ম হিসেবে কাজ করবে। শিগগিরই বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কথাও জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ১৮০ কিলোমিটার নদীমাতৃক, যার ৭৯ কিমি সুন্দরবনের অংশ। এর আগে দুটি ভাসমান বিওপি স্থাপন করা হয়েছে কাঁচিকাটা ও আঠারোবেকিতে।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোঃ জিয়াউল হক এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা নীলডুমুর বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন, একটি বৃক্ষরোপণ করেন এবং সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
