বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী নেবে মালয়েশিয়া: উপদেষ্টা ড. আসিফ নজরুল
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
আসন্ন মাসগুলোতে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বিদেশি কর্মী নিয়োগ দিতে যাচ্ছে মালয়েশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি জানান, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপদেষ্টা বলেন, “বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি, মালয়েশিয়া আগামী কয়েক মাসে এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী যাবে বাংলাদেশ থেকে।”
গত ১৩ মে মালয়েশিয়া সফরে যায় বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ নজরুল। সফরের উদ্দেশ্য ছিল দেশটির শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা।
তিনি জানান, “গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশ সফরে এসে যে ১৭ হাজার কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে প্রথম ব্যাচ হিসেবে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া। তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
আলোচনায় বাংলাদেশ পক্ষ থেকে মালয়েশিয়াকে নিরাপত্তাকর্মী, নার্স ও কেয়ারগিভারসহ দক্ষ শ্রমিক পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশি শ্রমিকরা সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা পান। আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছি যেন অন্যান্য দেশের মতো মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।”
মালয়েশিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি কর্মীদের বিষয়ে আলোচনা করে উপদেষ্টা জানান, “অনেক কর্মীর ভিসা মেয়াদ শেষ হয়ে গেলেও তারা নিয়মিত হওয়ার সুযোগ পায় না। আমরা অনুরোধ জানিয়েছি এসব ক্ষেত্রে মালিকের গাফিলতির বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া হোক।”
এই সফরে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী আলোচনায় অংশ নেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “যারা মালয়েশিয়ায় আসতে চান, তাদের জন্য সত্যিকারের কল্যাণকর কিছু করাই সরকারের লক্ষ্য।”
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগের ফলে নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া এবং বাংলাদেশি কর্মীদের জন্য আরও সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

