ভারতে সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ভিত্তিহীন: প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রত্যাখ্যান
- আজবেলা ডেস্ক | ১০ মে ২০২৫, শনিবার |
- মে ১০, ২০২৫
পাকিস্তানের পাল্টা সামরিক অভিযানের প্রেক্ষিতে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হয়েছে—পাকিস্তানের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ভারত।
শনিবার সকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিংহ এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিযৌথভাবে এই বক্তব্য দেন।
উইং কমান্ডার সিংহ বলেন,
“পাকিস্তান একটি ধারাবাহিক মিথ্যা প্রচার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভারতের S-400 সিস্টেম, আদমপুর এয়ারবেস, সুরত ও সিরসা এয়ারফিল্ড, নাগরোটার ব্রাহমোস ইউনিট, দেরাংগারির কামানঘাঁটি, চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপোর ক্ষয়ক্ষতির যে দাবি করা হচ্ছে—সবই সাজানো ও ভিত্তিহীন।”
তিনি আরও বলেন,
“ভারত সরকার এসব মিথ্যা তথ্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে এবং জনগণকে বিভ্রান্ত না হতে অনুরোধ করছে।”
পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই অভিযোগের সঙ্গে একমত হয়ে বলেন, “এটি পাকিস্তানের একটি পরিচিত কৌশল—যুদ্ধের বাস্তবতাকে আড়াল করতে তথ্যযুদ্ধের আশ্রয় নেওয়া।”
উল্লেখ্য, এর আগে সকালে পাকিস্তান দাবি করে যে, ভারতের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী এসব হামলাকে ভারতের আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে।
এই মুহূর্তে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশেরই সরকার ও সামরিক বাহিনী নিজেদের অবস্থানকে “আত্মরক্ষামূলক ও যৌক্তিক” বলে দাবি করছে। তবে আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে—উপমহাদেশে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ মোড় নিতে পারে।
বিজ্ঞাপন

এই বিভাগের আরও খবর
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
হরমুজ প্রণালি ‘চিরতরে বন্ধের’ হুঁশিয়ারি ইরানের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…

