ঢাকার সব বাস একক ব্যবস্থায় পরিচালনার ঘোষণা
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৭, ২০২৫
রাজধানী ঢাকায় চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থার অধীনে পরিচালনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন খাত নিয়ন্ত্রণহীনভাবে চলার কারণে যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিদিনের যাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। তুলনামূলকভাবে তরুণ ও সক্ষম যাত্রীরা বাসে উঠতে পারলেও নারী, শিশু ও প্রবীণদের জন্য এ ভ্রমণ হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টকর।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ অনুপযোগী রুটে অসংখ্য বাস চলাচল। এ বিশৃঙ্খলার কারণে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন অপচয় হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।
এ পরিস্থিতি নিরসনে সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনা হবে এবং কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে বাধ্য করা হবে। এতে পরিবহনে শৃঙ্খলা ফিরবে, নিরাপত্তা বাড়বে এবং ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন উদ্যোগ কার্যকর হলে যাত্রীদের বাসে উঠতে আর ঠেলাঠেলি করতে হবে না কিংবা ভাড়ার নামে প্রতারিত হওয়ার আশঙ্কাও থাকবে না। এতে ঢাকার লাখো মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও আরামদায়ক।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

