রিমান্ডে অসুস্থ হয়ে আইসিইউতে সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
- প্রান্তকাল ডেস্ক
- আগস্ট ২৩, ২০২৫
কলম্বো, ২৩ আগস্ট ২০২৫
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রিমান্ডে নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বিকেলে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে তাকে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপ-মহাপরিচালক রুকশান বেলানা জানিয়েছেন, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং রিমান্ডে নেওয়ার পর তার তীব্র পানিশূন্যতা দেখা দেয়। ফলে নিবিড় চিকিৎসা পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়ে। তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গত শুক্রবার দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে। এরপর তাকে রিমান্ডে পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডনে ব্যক্তিগত সফরে সরকারি তহবিলের ১ কোটি ৬৬ লাখ রুপি (প্রায় ৫৫ হাজার ডলার) ব্যবহার করেছিলেন। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আত্মসাৎকৃত অর্থের তিনগুণ পর্যন্ত জরিমানা হতে পারে।
গ্রেপ্তারের পর বিরোধী দলগুলোর নেতারা হাসপাতালে বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অভিযোগ করেছেন, তাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পেয়ে সরকার আটক করেছে। সাবেক প্রেসিডেন্টের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)ও একই অভিযোগ তুলে বলেছে, সরকার আশঙ্কা করছে তিনি আবারও ক্ষমতায় ফিরতে পারেন। বর্তমানে ইউএনপির সংসদে মাত্র দুটি আসন রয়েছে।
উল্লেখ্য, বিক্রমাসিংহে ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং পরের বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের সহায়তা নিশ্চিত করেছিলেন। তবে ২০২৩ সালের নির্বাচনে বামপন্থি নেতা অনুরা কুমারা দিসানায়েকের কাছে পরাজিত হয়ে তিনি পদ হারান। দিসানায়েক ক্ষমতায় আসার পর দুর্নীতি দমনে কঠোর অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই সাবেক দুই মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের কারাদণ্ড দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

