ঢাকায় বেলারুশের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৯, ২০২৫
বাংলাদেশের সঙ্গে বেলারুশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বুধবার (৯ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত Mikhail Kasko-র সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, “১৯৯২ সালে স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দুই দেশের মধ্যে কৃষি, প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বেলারুশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ সার আমদানি করে। এসব কারণে সাধারণ মানুষের পর্যায়ে যোগাযোগও বেড়েছে। অথচ ঢাকায় বেলারুশের দূতাবাস না থাকার কারণে ভিসা ও কনস্যুলার সেবায় দীর্ঘসূত্রিতা, খরচ বৃদ্ধি এবং জনদুর্ভোগ দেখা দিচ্ছে।”
তিনি জানান, বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারারি কনস্যুলেট থাকলেও মূল দূতাবাসটি নয়াদিল্লিতে অবস্থিত। “ঢাকায় পূর্ণাঙ্গ দূতাবাস খুললে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং জনগণ উপকৃত হবে,” বলেন উপদেষ্টা।
বেলারুশের রাষ্ট্রদূত Mikhail Kasko বলেন, “ঢাকায় দূতাবাস খোলা অসম্ভব নয়, তবে এজন্য দুই দেশের সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন, ২০২১ সালের আগ পর্যন্ত বাংলাদেশ বেলারুশ থেকে সর্বাধিক মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করত। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বেলারুশ থেকে সার আমদানির অর্থ পরিশোধে জটিলতা তৈরি হয় এবং বর্তমানে বাংলাদেশ বেলারুশ থেকে সার আমদানি বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সব দেশের কাছ থেকে নেওয়া সার ক্রয়ের অর্থ পরিশোধ করেছে। বেলারুশের বকেয়া অর্থও উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত পরিশোধ করা হবে।” এ লক্ষ্যে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বেলারুশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নিতে তাৎক্ষণিক টেলিফোন নির্দেশ দেন।
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের কারাগারে থাকা এক বেলারুশ নাগরিককে বন্দি বিনিময়ের আওতায় ফেরত নেওয়ার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওই বেলারুশ নাগরিক হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। এছাড়া দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত বন্দি বিনিময় সংক্রান্ত কোনো চুক্তি নেই। অপরাধী যেই হোক, অপরাধ অপরাধই। তবে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, অবৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং ঢাকায় বেলারুশের দূতাবাস খোলাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় ঢাকাস্থ বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কে. রায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুগ্মসচিব (রাজনৈতিক-১) মো. জসীম উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত সাক্ষাৎকালে উপদেষ্টাকে ঢাকায় অনুষ্ঠিতব্য বেলারুশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

