ঢাবির নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স, চলবে তল্লাশি অভিযান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১৮, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েন এবং ছয়টি প্রধান প্রবেশদ্বারে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হবে। এছাড়া ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদারে গৃহীত হয়েছে একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।
মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে—তল্লাশি কার্যক্রমে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আনসার ও সশস্ত্র পুলিশ সদস্যদের অংশগ্রহণ, ভবঘুরে উচ্ছেদে নিয়মিত অভিযান, পুনর্বাসনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া, ক্যাম্পাসের চারপাশে সেনা টহল বৃদ্ধিতে সেনাবাহিনীকে চিঠি প্রদান, ছাত্র সংগঠনের সঙ্গে ধারাবাহিক সভা আয়োজন, সিসিটিভি ক্যামেরা সংখ্যা বৃদ্ধি ও নষ্ট ক্যামেরা মেরামত, এবং রাতের আলোকসজ্জা উন্নয়ন। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে পুলিশের তৎপরতাও আরও বাড়ানো হয়েছে।
এছাড়া, সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচারে যথাক্রমে আইন মন্ত্রণালয় ও পিবিআইকে চিঠি পাঠানো হবে। সাম্প্রতিক ককটেল উদ্ধারের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এনএসআই ও ডিজিএফআই’র মাঠপর্যায়ের তৎপরতা জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গৃহীত পদক্ষেপসমূহ দ্রুত কার্যকর করতে তারা সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছেন। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবে বলেও আশ্বাস দেন উপাচার্য।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

