শাহজালাল বিমানবন্দরে যাত্রী বিশৃঙ্খলা: বিভ্রান্তিকর প্রচারে ক্ষুণ্ণ হচ্ছে কর্তৃপক্ষের ভাবমূর্তি
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৫, ২০২৫
ঢাকা | ৪ জুন ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক যাত্রীর অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কিছু ইলেকট্রনিক ও সামাজিক গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন যথাযথ তথ্য যাচাই ব্যতিরেকে প্রচার করায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪ জুন রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ ৬-এ নিরাপত্তা রাউন্ড চলাকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH-196 এর এক যাত্রী মোঃ তুহিন আলী কর্তৃক অশোভন আচরণ পরিলক্ষিত হয়। তিনি অশ্রাব্য ভাষায় চিৎকার ও গালিগালাজ শুরু করেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধিরা তার পাসপোর্ট ও মালামাল বুঝিয়ে দিতে চেষ্টা করলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং নিজের মালামাল ও অর্থপত্র ছুঁড়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐ যাত্রী এমনকি নিজের মা–বাবাকে নিয়েও অশালীন মন্তব্য করেন এবং আশপাশে উপস্থিত যাত্রীদের ভেতর আতঙ্ক সৃষ্টি করেন। তার আচরণের কারণে বোর্ডিং ব্রিজ সংলগ্ন আরেকটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রম ব্যাহত হয়।
পরবর্তীতে নিরাপত্তা টিম ও এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাকে আগমনী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহে সহায়তা করতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করে ১ নম্বর বেল্টের দিকে গালিগালাজ করতে করতে চলে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যাত্রীটি অতীতেও এমন আচরণ করেছেন এবং তারা সেদিন রাতে এসে তাকে নিতে পারবেন না।
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে ভোর ৫টা ৩০ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। পুরো ঘটনার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং এয়ারলাইন্সের প্রতিনিধিরা পেশাদারিত্বের সাথে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন।
তবে দুঃখজনকভাবে, ঘটনার আংশিক অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা বিভ্রান্তিকর এবং বিকৃত তথ্যের ভিত্তিতে তৈরি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এমন প্রচার দেশে বিমানবন্দরের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে, ভবিষ্যতে বিমানবন্দর সংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রচারের আগে যথাযথ উৎস থেকে সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করতে—যাতে জনমনে বিভ্রান্তি না ছড়ায় এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সম্মান অক্ষুণ্ণ থাকে।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

