মাধ্যমিকে ২০১২ সালের শিক্ষাক্রমে প্রত্যাবর্তন, প্রাথমিকে বহাল নতুন পদ্ধতি
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৪, ২০২৫
আওয়ামী লীগ সরকারের পতনের পর মাধ্যমিক স্তরে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রম পুনর্বহাল করেছে বর্তমান সরকার। ফলে পূর্বঘোষণা অনুযায়ী ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা থেমে গেছে। তবে প্রাথমিক স্তরে নতুন শিক্ষাক্রম কার্যত বহাল রাখা হয়েছে এবং আগামী বছরের পাঠ্যবইও সেই অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ইতোমধ্যে প্রাথমিক স্তরের বই পরিমার্জনের কাজ প্রায় সম্পন্ন করেছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা যদি নতুন স্বপ্ন দেখি, সেখানে প্রযুক্তি থাকবে, অন্তর্ভুক্তি থাকবে; সেখানে দায়, দরদ, ইনসাফ—এই শব্দগুলোর ভেতর দিয়ে একটি নতুন চিন্তার শিক্ষা কাঠামো প্রয়োজন হবে। এর জন্য আমাদের নিজেদের মধ্যে এবং অংশীজনদের সঙ্গে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে।”
তিনি জানান, ২০১২ সালের শিক্ষাক্রম বিশেষ পরিস্থিতিতে পুনর্বহাল করা হয়েছে এবং তা আগামী বছরও বহাল থাকবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার দায়িত্বকালে নতুন শিক্ষাক্রমের ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের বলেন, ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর মতে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম একসঙ্গে পরিবর্তন না এনে ধাপে ধাপে পরিবর্তন করাই অধিক বাস্তবসম্মত। সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের পাঠ্যবই সংশোধনের কিছু কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন শিক্ষাক্রমের অভিজ্ঞতা ও পর্যালোচনার ভিত্তিতে পাঠ্যবইগুলো উন্নয়নের কাজ চলছে।
একই সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা জানান, আগামী ১ জুলাই থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলি অনলাইনে শুরু করা হবে। পরবর্তীতে বিদ্যালয় পর্যায়েও একই পদ্ধতি চালু করা হবে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ–সুবিধার জন্য সরকার ২ হাজার কোটি টাকার বন্ড এবং ২০০ কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।
এই বিভাগের আরও খবর
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

