প্রতারকচক্র হতে সতর্ক থাকুন: পুলিশ হেডকোয়ার্টার্স
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৪, ২০২৫
ঢাকা, ০৪ জুন ২০২৫ খ্রি.
সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন অঞ্চলে অভিনব কৌশলে মাইক্রোবাসে সাধারণ যাত্রীদের তুলে প্রতারণা করছে—এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রতারকরা প্রথমে যাত্রীদের নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করছে এবং তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করিয়ে বিকাশ বা অন্যান্য মাধ্যমে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।
বাংলাদেশ পুলিশ যাত্রী সাধারণকে এ ধরনের প্রতারণা থেকে রক্ষায় সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিশেষভাবে পথিমধ্যে অপরিচিত মাইক্রোবাস বা অন্যান্য যানবাহনে না উঠার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে যাত্রাপথে কোনো ধরনের খাবার গ্রহণ না করতে এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ অন্যান্য প্রতারকচক্রের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
একাকী ভ্রমণের সময় বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে পুলিশ বলছে, নিজের অবস্থান ও গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আশেপাশের যাত্রীদের প্রতি সতর্ক নজর রাখা এবং কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা পরিস্থিতি লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ দেশজুড়ে সংঘবদ্ধ প্রতারকচক্র ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

