ঈদ-উল-আযহা উপলক্ষে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৩, ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পশুর হাট, কোরবানির কার্যক্রম, আর্থিক লেনদেন ও জনসাধারণের চলাচলকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের অপতৎপরতা রোধে রাজধানীসহ সারাদেশে ব্যাপক টহল, গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করছে বাহিনীটি।
র্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) এর নেতৃত্বে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, এলিট ফোর্স হিসেবে ২০০৪ সাল থেকে র্যাব অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, জলদস্যু, কিশোর গ্যাং দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে র্যাবের মানবিক সহায়তা কর্মসূচিও অব্যাহত রয়েছে।
ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ব্যাপক আর্থিক লেনদেন হয়, যা জাল টাকা সিন্ডিকেটদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। তাই র্যাব কন্ট্রোল রুমে জাল নোট শনাক্তকারী যন্ত্র বসানো হয়েছে এবং জাল টাকা সরবরাহকারীদের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। হাট কেন্দ্রিক ছিনতাই, চুরি, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা ঠেকাতে মোতায়েন রয়েছে বিশেষ টহল।
অস্বাস্থ্যকর বা কৃত্রিমভাবে মোটাতাজা করা গবাদি পশু শনাক্তে র্যাব পশু চিকিৎসকের সহায়তায় হাটে তদারকি চালাচ্ছে। নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকামুখী পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে সড়কপথে বাড়ানো হয়েছে টহল। অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় প্রতারণা ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল নজরদারি চালাচ্ছে। ভুক্তভোগীদের র্যাব কন্ট্রোল রুমে অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কোরবানির পশুর চামড়ার বাজারে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ চেষ্টার বিরুদ্ধে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। নারীদের হয়রানি রোধে মোবাইল কোর্ট ও সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে। হাট সংলগ্ন এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
র্যাব জানিয়েছে, ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। প্রয়োজন হলে যে কেউ র্যাব কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতা চাইতে পারেন।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

