ঢাকায় ক্ষুদে শিক্ষার্থীদের জন্য ৫ দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
ঢাকার উত্তরায় পাঁচটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়। তিনি বলেন, আধুনিক এসব ভবনে শিক্ষার্থীরা আরও ভালোভাবে পড়ালেখার সুযোগ পাবে। তবে শিক্ষার মানোন্নয়নে শুধু ভালো ভবনই যথেষ্ট নয়, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।
রোববার রাজধানীর উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ পাঁচটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৪ কোটি ৯৬ লাখ আট হাজার টাকা। উদ্বোধনকৃত ভবনগুলো হলো: উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ১ নম্বর ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ১২ নম্বর খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গেন্ডারিয়ার ধুপখোলা মাঠ সংলগ্ন কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাঁচটি ভবনের মধ্যে চারটি ছয়তলা ভিতবিশিষ্ট চারতলা এবং একটি তিনতলা ভবন। এসব ভবনে শিক্ষার্থীদের মোট ধারণক্ষমতা ২,৬৯৬ জন।
উপদেষ্টা বলেন, আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষার জন্য কেবল অবকাঠামো নয়, প্রয়োজন সক্রিয় অভিভাবক, নিবেদিত শিক্ষক ও দায়িত্বশীল কমিউনিটি। শিশুরা শুধু পাঠ্যবই থেকে নয়, স্কুলের পরিবেশ, কর্মসূচি এবং সবচেয়ে বেশি শেখে পরিবার থেকে। আমাদের লক্ষ্য, প্রাথমিক সমাপনীর পর একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও লিখতে পারে এবং সাধারণ গণিতে পারদর্শী হয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং প্রকল্প পরিচালক মো. সাইফুর রহমান।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বরও পাঁচটি নতুন প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, “ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ১২টি থানায় ১৩২টি বিদ্যালয় ভবন পুনঃনির্মাণ, ১০টি মেরামত এবং ১৪টি নতুন ভবন (উত্তরায় ৩টি, পূর্বাচলে ১১টি) নির্মাণ করা হবে।
প্রকল্পটির মেয়াদ জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭ পর্যন্ত। এর মোট বরাদ্দ ১ হাজার ৩৭২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় তাদের মরদেহ…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

