জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
- নিজস্ব সংবাদদাতা
- মে ৩১, ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “তরুণদের লোভ, ক্ষমতার মোহ ও দুর্নীতির চক্র থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করতে হবে।”
শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত ‘Manifesto Talk: Youth, Environment and Climate’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। একইসঙ্গে তিনি ‘ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন’-এর উদ্বোধন করেন।
উপদেষ্টা জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে তিনটি বড় উদ্যোগ নিয়েছে— পুরনো বাস অপসারণ, ইলেকট্রিক যানবাহনের প্রসার এবং ঢাকার চারপাশে নতুন ইটভাটা স্থাপন নিষিদ্ধকরণ।
তিনি বলেন, “আমরা উন্নয়ন চাই, তবে প্রকৃতিকে ধ্বংস করে নয়। জলাশয় ভরাট, পাহাড় কাটা বা বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা সহ্য করা হবে না। পরিবেশের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করেই উন্নয়ন পরিকল্পনা নিতে হবে।”
পলিথিনের ব্যবহার বন্ধে সচেতন নাগরিক ভূমিকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সবার। বাজারে গেলে পাট কিংবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন।” একইসঙ্গে তিনি উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনটি পরিবেশবান্ধব মডেল প্রকল্প নেওয়ার প্রস্তাব করেন।
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, “সিঙ্গল-ইউজ প্লাস্টিক দ্রুত নিষিদ্ধ করতে হবে। টেকসই, পচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে।” আমিনবাজার ও মাতুয়াইলের ময়লার স্তূপ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এসব আগুন আশপাশের মানুষকে ফুসফুসের ক্যানসারের ঝুঁকিতে ফেলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
সড়ক সম্প্রসারণের নামে গাছ কাটার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “গাছ রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বন বিভাগ ও গণপূর্ত অধিদপ্তর মিলে জাদুঘরের নকশা পরিবর্তনের মাধ্যমে গাছ রক্ষার পদক্ষেপ নিচ্ছে—এটাই আশার বার্তা।”
তিনি আরও জানান, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ায় তা নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে পরিবেশবান্ধব গাছ লাগানোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন।
তরুণদের নেতৃত্বাধীন ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশনের এই আয়োজনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

