কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনায় নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৬, ২০২৫
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনের নিরাপত্তা এবং পশুর হাট ব্যবস্থাপনার বিষয়ে নৌ পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের সম্মানিত ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)।

সভায় দেশের বিভিন্ন নৌপথের আওতাধীন পশুর হাটের ইজারাদার, প্রতিনিধিগণ এবং অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদ-উল-আযহায় নদীপথে কোরবানির পশু পরিবহনকে নিরাপদ রাখতে বিশেষ নজরদারি ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— অতিরিক্ত পশুবোঝাই নৌযান চলাচল রোধ, আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ, চাঁদাবাজি-চুরি-হয়রানি রোধে বিশেষ ব্যবস্থা, নগদ অর্থ বহনের পরিবর্তে ব্যাংকিং মাধ্যমে লেনদেনের পরামর্শ, নির্ধারিত হাসিল ফি প্রদর্শন, হাটে সিসি ক্যামেরা স্থাপন এবং পশুবাহী নৌযানে হাটের নামসহ ব্যানার প্রদর্শন ইত্যাদি।
সভায় বক্তারা পূর্ববর্তী ঈদে নৌ পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আসন্ন ঈদে পূর্বের মতোই কার্যকর সহযোগিতা চেয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে ডিআইজি মোঃ মিজানুর রহমান বলেন, “কোরবানির পশু পরিবহন ও হাট সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। হাট এলাকায় চাঁদাবাজির তথ্য পেলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নৌ পুলিশকে জানাতে হবে।” তিনি ইজারাদারদের হাটে নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশেষ করে রাতে নগদ লেনদেনে সতর্ক থাকতে পরামর্শ দেন।
সভা শেষে তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সুপারদের আলোচ্য বিষয়গুলো বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন এবং উপস্থিত সকল ইজারাদার ও অংশগ্রহণকারীদের আগাম ঈদ শুভেচ্ছা জানান।
উক্ত সভায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারগণ, হাট ইজারাদার এবং নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…

