ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- প্রান্তকাল ডেস্ক
- ডিসেম্বর ৩, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মোর্তূজা মজুমদার এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে আদালতে উপস্থিত না হওয়ায় জেড আই খান পান্নার প্রতি ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাঁকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল-১।
ভিডিও বার্তা ও তার প্রভাব
গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে পান্নাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২৭ নভেম্বর তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় জানান—শেখ হাসিনা যে আদালতের ওপর আস্থা প্রকাশ করেননি, সেই আদালতে তিনি তাঁর পক্ষে লড়বেন না।
ভিডিওতে তিনি আরও দাবি করেন, তিনি তখনও তার নিয়োগের আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি; চিঠি পাওয়া মাত্র আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করবেন।
শেখ হাসিনার মামলায় না লড়লেও তিনি জানিয়েছেন যে অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় তাঁর আইনি সহায়তা অব্যাহত থাকবে। বিশেষ করে তাঁর বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে—সেখানে তিনি আইনজীবী হিসেবে লড়বেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট অপসারণ
একই দিনে ট্রাইব্যুনালকে জানান বিটিআরসির আইনজীবী—ট্রাইব্যুনালের বিচার ও বিচারক-সম্পর্কিত ১৮টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এই বিভাগের আরও খবর
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করলো সিআইডি
ঢাকা (১৯ নভেম্বর ২০২৫):সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর ভাই ইউসিবি ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির…

