সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করলো সিআইডি
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১৯, ২০২৫
ঢাকা (১৯ নভেম্বর ২০২৫):
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর ভাই ইউসিবি ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী ও মেঘনা ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অবৈধ অর্থ দিয়ে শেয়ার ক্রয়ের প্রমাণ পাওয়ার পর আদালতের নির্দেশে এই জব্দাদেশ কার্যকর করা হয়।
সিআইডির অনুসন্ধান অনুযায়ী, অভিযুক্তদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যক্তিগত হিসাব এবং তাদের কাগুজে প্রতিষ্ঠান Steadfast Management Trading Limited-এর নামে মোট ৪ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ২০০ শেয়ার ক্রয় করা হয়। ক্রয়ের সময় এগুলোর বাজারমূল্য ছিল প্রায় ৫৯ কোটি ৯৫ লাখ টাকা। পরবর্তীতে স্টক ডিভিডেন্ড যুক্ত হওয়ায় শেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি।
সিআইডি জানায়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ এবং অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। এই অর্থের একটি অংশ বিভিন্ন চ্যানেলে বিদেশে পাচার করা হয় এবং পরবর্তীতে পুনরায় দেশে এনে বৈধতার রূপ দিতে চেষ্টা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুর ও দুবাই থেকে মোট ২ কোটি ২২ লাখ ৫ হাজার ৪৪৪ মার্কিন ডলার দেশে আনা হয়। চক্রের সদস্য আবুল কাসেম এই টাকা ইউসিবি ব্যাংক ও এনআরবিআইসি ব্যাংকের এফসি অ্যাকাউন্টে জমা করেন। এরপর ইমরানা জামান চৌধুরী ও Steadfast Management Trading Limited-এর নামে ৬০ কোটি টাকানগদ ও পে-অর্ডারের মাধ্যমে জমা করা হয়।
এই অর্থ পরে কমিউনিটি ব্যাংকের একটি বিশেষ অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে ৫৯.৯৫ কোটি টাকা ব্যয় করে মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয় করা হয়।
অনুসন্ধানে আরও উঠে আসে, Steadfast Management Trading Limited-এর কাগুজে মালিকানার আড়ালে যাদের পরিচালক দেখানো হয়েছে—উৎপল পাল (ম্যানেজিং ডিরেক্টর) এবং নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল (ডিরেক্টর)—তারা প্রকৃতপক্ষে জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের কর্মচারী এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী।
সিআইডির আবেদনের প্রেক্ষিতে ১৮ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই শেয়ার সম্পদ জব্দের নির্দেশ দেন।
ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটি তদন্ত করছে। সিআইডি জানায়, অবৈধ অর্থের উৎস, লেনদেনের পূর্ণ চক্র, বিদেশে সংশ্লিষ্টতা এবং চক্রের অন্যান্য সদস্যদের সনাক্তকরণসহ তদন্ত কার্যক্রম এখনও চলমান।
এই বিভাগের আরও খবর
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি…
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

