তারেক রহমান: জাতীয় ইতিহাসে মওলানা ভাসানী এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম
- নিজস্ব সংবাদদাতা
- নভেম্বর ১৭, ২০২৫
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার এক বাণীতে তিনি বলেন, “মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম।”
তারেক রহমান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন আপোষহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের নির্ভরতার স্থান। “দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন,” মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, স্বাধীনতা আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম এবং কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে মওলানা ভাসানী ছিলেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক। শোষণের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান ও নির্ভীক নেতৃত্ব দেশের মানুষের মনে সাহস জুগিয়েছে।
“তাঁর হুংকারে অত্যাচারী শাসকগোষ্ঠীর মসনদ কেঁপে উঠত,” বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের বাণী
অপর এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সময়ে মওলানা ভাসানীর দেখানো পথই জাতির পাথেয়।
তিনি বলেন, “শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় তাঁর আদর্শ আমাদের পথ দেখাবে।”
মির্জা ফখরুল সবাইকে মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান।
এই বিভাগের আরও খবর
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ড. মুহাম্মদ ইউনূসের
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের…
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি…
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন। সেখানে উপস্থিত শীর্ষ সামরিক কর্মকর্তারা তাঁকে জানান, রুশ…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

