ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক হত্যা: নিন্দা জানালেন জামায়াত আমীর
- নিজস্ব প্রতিবেদক
- অক্টোবর ১৮, ২০২৫
ভারতের ত্রিপুরা রাজ্যে উগ্রবাদীদের হামলায় তিনজন নিরীহ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে বর্বরোচিত ও অমানবিক উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই ভারতের কাছ থেকে ঘটনার স্পষ্ট ব্যাখ্যা ও দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের নিশ্চয়তা আদায় করতে হবে।
শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমীর বলেন,
“ত্রিপুরায় তিনজন নিরীহ বাংলাদেশি নাগরিককে উগ্রবাদীরা মব সহিংসতার মাধ্যমে হত্যা করেছে—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর মতো ভাষা নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার এখনই ভারতের কাছে জানতে চাওয়া উচিত—এ ঘটনার পেছনে কারা জড়িত, এবং দেশটির প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে।”
ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “মানবতা বিরোধী এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে দুই দেশের সরকারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ, নির্যাতন ও সহিংসতার নানা ঘটনা ঘটে আসছে। তবে এবার ত্রিপুরায় একযোগে তিন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এই বিভাগের আরও খবর
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কোনো…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

