প্রবাসী শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে সরকার: আসিফ নজরুল
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২০, ২০২৫
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশ করায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আটক হওয়া প্রবাসীদের মুক্তির পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মোচনে কাজ করছে সরকার।
বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য দেন।
তিনি জানান, বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ল’ফার্ম প্রতিষ্ঠা করা হয়েছে। সৌদি আরবে আটক থাকা প্রবাসীদের মধ্যে ইতোমধ্যেই ১,৮৭৬ জনকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আসিফ নজরুল বলেন, “আমরা শুধু মধ্যপ্রাচ্য বা আরব আমিরাতনির্ভর হতে চাই না, বরং বাংলাদেশের শ্রমবাজার বৈচিত্র্যময় করার জন্যই কাজ চলছে।” নারী শ্রমিকদের নিয়মনীতির আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি।
মালয়েশিয়া প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে। একই সঙ্গে কেয়ারগিভার পাঠানোর জন্য ৬ মাস মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী পাঠানো সম্ভব হয়।
রেমিট্যান্স প্রেরণ সহজ করতে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুবিধা দেওয়া হয়েছে, পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।
গত এক বছরের অগ্রগতি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। আইনগত সংস্কার শুরু হয়েছে, তবে এক বছরে পূর্ণ সংস্কার সম্ভব নয়। আমরা একটি শক্ত ভিত গড়ে দিয়েছি, এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে।”
এই বিভাগের আরও খবর
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে প্রস্তুত: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউরোপের সঙ্গে…
এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ
বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ…
কমান্ড পোস্টে গিয়ে পোকরোভস্ক দখলের খবর শোনেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার দেশটির একটি সামরিক…
আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি…
সর্বশেষ খবর
1.
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের—জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ডিসেম্বর ১৬, ২০২৫
2.
3.
বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- ডিসেম্বর ১৬, ২০২৫
5.
ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা জেড আই খান পান্নার
- ডিসেম্বর ৩, ২০২৫
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক…
বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই—স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল…
সারা দেশের আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ
অন্তর্বর্তী সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আটটি পৃথক প্রজ্ঞাপনের…
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নরেন্দ্র মোদির বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর ভেরিফায়েড এক্স…
বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার…
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন…
লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে…
খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ…

