এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২০, ২০২৫
ঢাকা | ২০ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য গঠনে চলতি জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে চায় কমিশন—এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আপনারাও নিশ্চয় চান আমরা এগিয়ে যাই, আমরাও প্রস্তুত। অনেক বিষয়ে আমরা ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছি, কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজন রয়েছে।”
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান সংলাপের ১৫তম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন আলোচনার মূল এজেন্ডায় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক দায়িত্ব পালন সংক্রান্ত বিধান।
আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমন্বিত সনদের জায়গায় পৌঁছানো। এটা আপনাদের, আমাদের এবং জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা দেশের প্রত্যেক নাগরিকের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।”
তিনি আরও জানান, উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কমিশনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। বিষয়টি পর্যালোচনার জন্য কমিশন কিছুটা সময় নিচ্ছে। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম শুক্র ও শনিবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে পারব, কিন্তু দলগুলোর বিভিন্ন অবস্থান বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে আরেকটু সময় নিয়ে বিষয়টি বিবেচনা করা হবে।”
উচ্চকক্ষ নিয়ে প্রতিক্রিয়া, পরিণতি ও সাংবিধানিক দিকসমূহ মূল্যায়নের কথাও জানান সহসভাপতি। তিনি আশা প্রকাশ করেন, “আগামী দুই-তিন দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা প্রসঙ্গে আলী রীয়াজ জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে প্রস্তাব পাওয়া গেছে। সেই প্রস্তাবগুলো বিশ্লেষণ করে কমিশনের পক্ষ থেকে একটি সমন্বিত খসড়া উপস্থাপন করা হয়েছে, যা আজকের সংলাপের আলোচনায় পরিণতির দিকে যেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, “গত ১৪ বছরে আমরা সকলে মিলে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অংশ নিয়েছি। সে ধারাবাহিকতায় আমরা এখন মূল কাঠামো—প্রধান উপদেষ্টার দায়িত্ব, ক্ষমতা ও নিরপেক্ষতা—নিয়ে ঐকমত্যের দিকে এগোচ্ছি। কমিশন শুধু আশা করছে না, বরং বিশ্বাস করছে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব।”
সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।
এই বিভাগের আরও খবর
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার…
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি…
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ…
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…
টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫…
‘হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’—ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক বার্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে টেলিকম খাতে…
হাতিয়ায় সহিংসতার শিকার নারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামায়াতের আমির
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নির্যাতনের শিকার এক নারীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার হাতিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর…
বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার
দীর্ঘদিনের প্রথা ভেঙে নতুন সরকারের শপথ অনুষ্ঠান এবার খোলা প্রাঙ্গণে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ…
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর বাংলামোটরের…
চট্টগ্রাম–১৪ আসনে ভোট কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি ড. অলি আহমেদের
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া) আসনে ভোটগ্রহণের সময় বিকেল ৪টার পর বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.)…

