ভূমিকম্পে দ্রুত রেসপন্সে প্রস্তুত স্পেশাল ফোর্স: ফায়ার সার্ভিস ডিজি
- জ্যেষ্ঠ প্রতিবেদক | দৈনিক প্রান্তকাল
- মে ১৪, ২০২৫
ক্র্যাব সদস্যদের নিয়ে কর্মশালায় জরুরি উদ্ধার ও সচেতনতা কার্যক্রম নিয়ে আলোচনা
ভবিষ্যতের সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আরও সক্রিয় হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ঢাকার অপারেশনাল ইউনিটকে মিরপুরে স্থানান্তর এবং দুর্যোগে দ্রুত সাড়া দিতে ৬০ সদস্যের বিশেষ উদ্ধারকারী ফোর্স গঠনের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
তিনি বলেন, “ভূমিকম্পের সময় আমরা নিজেরাও ঝুঁকিতে পড়তে পারি, কিন্তু রেসকিউ টিমকে তো নষ্ট হতে দেয়া যাবে না। এজন্য আলাদাভাবে প্রশিক্ষিত এবং প্রস্তুত একটি কোর টিম আমরা পূর্বাচলে স্থাপন করেছি। তারা বড় ধরণের দুর্যোগে—বিশেষত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে—তাৎক্ষণিকভাবে রেসপন্স করবে।”
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত অগ্নিনির্বাপণ, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দ্রুত রেসপন্স টিম বিভাগীয় শহরেও
ঢাকার পাশাপাশি, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ২০ সদস্যের করে স্পেশাল রেসপন্স ইউনিট গঠনের কাজ চলছে বলে জানান ডিজি। “যদি চট্টগ্রামে ভূমিকম্প হয়, তাহলে সেখানকার টিম তাৎক্ষণিকভাবে কাজ শুরু করবে। একই সঙ্গে ঢাকার বিশেষ দলকেও সেখানে পাঠানো যাবে।”
তিনি আরও বলেন, “এই টিমগুলো ইতোমধ্যে প্রশিক্ষণ পেয়েছে এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।”
জনবল ও স্টেশন সংকটের কথা তুলে ধরলেন ডিজি
ভবিষ্যতে দুর্যোগে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য ঢাকায় জনবল, ইকুইপমেন্ট এবং স্টেশনের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডিজি বলেন, “১৮-২০টি স্টেশনের মধ্যে বড় ভূমিকম্পে ৮-১০টি স্টেশন অকার্যকর হয়ে যেতে পারে। তখন বিকল্প টিম ও প্রস্তুতি দরকার।”
তিনি ফায়ার সার্ভিস সদর দপ্তরের ঝুঁকির কথাও তুলে ধরেন—“আমরাও নিরাপদ না। আমাদের পরিবারগুলোও ঢাকায় থাকে। কাজেই সম্মিলিত প্রস্তুতি ছাড়া সামনে এগোনো যাবে না।”
পাঠ্যপুস্তকে ফায়ার সেফটির প্রস্তাব
ডিজি জানান, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে ফায়ার সেফটি বিষয়ে শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। “এ বছর বাস্তবায়ন না হলেও আগামীতে অন্তর্ভুক্তির আশা করছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনাও পাঠানো হয়েছে।”
ফায়ার সার্ভিসের কাজের স্বীকৃতি ও মিডিয়ার ভূমিকা
ফায়ার সার্ভিসের ভুলত্রুটির কথা স্বীকার করে ডিজি বলেন, “ভুল হতে পারে, তবে ইচ্ছাকৃত দুর্নীতি বা অনিয়মে আমরা নেই এবং থাকব না। আগুন বা দুর্যোগে যখন সবাই পালায়, তখন আমাদের ফাইটাররা জীবন ঝুঁকি নিয়ে প্রবেশ করে।”
গণমাধ্যমের ভূমিকাকে তিনি “আস্থা সৃষ্টির একটি বড় মাধ্যম” হিসেবে অভিহিত করেন এবং সঠিক তথ্য প্রচারে সহযোগিতা চেয়েছেন।
ক্র্যাব নেতাদের মতামত
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, “প্রথম সাড়া প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয়। তবে বড় দুর্যোগ মোকাবেলায় শুধু তাদের ওপর নির্ভর করে চলা যাবে না। সাধারণ মানুষকেও সচেতন ও প্রশিক্ষিত হতে হবে।”
তিনি প্রস্তাব করেন, “অগ্নি ও ভূমিকম্প বিষয়ক সুরক্ষা জ্ঞান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করা হোক।”
সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ আরও বাড়ানো এবং সচেতনতা কার্যক্রম জোরদারেরও আহ্বান জানান তিনি।
এই বিভাগের আরও খবর
শ্রীলঙ্কা ভ্রমণে ‘লোকাল’ স্বাদ দিচ্ছে টুকটুক ভাড়া, বদলে দিচ্ছে জীবনের গল্পও
শ্রীলঙ্কার হাইল্যান্ডসের এল্লা থেকে ইউনেস্কো ঘোষিত শহর ক্যান্ডি…
বিশ্বকে শীতল রাখার বিপ্লব: ‘রেভল্যুশনারি’ কুলিং প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ
এক সময় দিল্লির গ্রীষ্ম মানেই ছিল গরমে হাঁসফাঁস…
ইউক্রেন কিভাবে বিশ্বের অন্যতম ডিজিটাল দেশ হয়ে উঠলো
রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের দিনে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি,…
চাঁদের গা ঘেঁষে মহাজাগতিক হুমকি: ধেয়ে এলো ‘সিটি কিলার’ গ্রহাণু
চলতি জুনে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের নজর ছিল এক মহাজাগতিক…
ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে না—ধারণার উৎস, ধর্মীয় ইঙ্গিত, ইতিহাস ও সমসাময়িক বিশ্লেষণ
“ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে না”—সম্প্রতি মধ্যপ্রাচ্য…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

